চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে এবার ৮ হাজার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানের চতুর্থ দিনেও চলছে ব্যাপক গ্রেফতার-ধরপাকড়। সর্বশেষ খবর অনুযায়ী কথিত ওই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে এরদোগান প্রশাসন।

ব্যর্থ অভ্যুত্থানের জন্য নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিবিসির বিশ্লেষণে গুলেনের প্রতি তুর্কি পুলিশের বড় একটি অংশের সমর্থন থাকায় এখন তারাই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এর আগে শনিবার ভোর থেকেই গ্রেফতার হতে থাকেন একের পর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং তুর্কি সুপ্রিম কোর্টের বিচারকরা। বিচারক ও সেনাসদস্য মিলিয়ে প্রায় ৬ হাজার ব্যক্তিকে আটক করে মুখোশধারী নিরাপত্তাকর্মীরা।

ইতোমধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ‘ভাইরাস’ দূর করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই ঘোষণার পর অভিযান চলছে পুলিশ এবং সেনা স্থাপনায়। সোমবার সকালেও অভিযান চালানো হয় ইস্তাম্বুলের তুর্কি বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানান, শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানে ২’শ জন ‘শহীদ’ হন। এদের মধ্যে ৬০ জন পুলিশ, ৩ জন সেনাসদস্য এবং ১’শ ৪৫ জন বেসামরিক নাগরিক।

অভ্যুত্থান পরিকল্পনাকারী ২৪ জনকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। তবে নিহতের এই সংখ্যা আগের প্রকাশিত নিহতের সংখ্যার তুলনায় বেশ কম বলে জানিয়েছে বিবিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কে এবার ৮ হাজার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পরবর্তী

‘জঙ্গিবাদ থেকে ফিরে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

পরবর্তী

‘জঙ্গিবাদ থেকে ফিরে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

‘জঙ্গিবাদ থেকে ফিরে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT