তুুরস্কের বিরোধপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে পাঁচ দিনের সামরিক অভিযানে শতাধিক কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে সবাই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্য বলে ধারণা সেনাবাহিনীর।
এই অভিযানে, দুই সেনা সদস্যসহ ৫ বেসামরিক লোকও নিহত হয়েছে বলে জানা গেছে। কুর্দি যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিতে বেশ কয়েকদিন ধরে দশ হাজার সৈন্য নিয়ে অভিযান চালাচ্ছে তুরস্ক সরকার।
প্রধানমন্ত্রী আহমেত দাভোতগলু বলেছেন, সেনাবাহিনী তুরস্ক থেকে সমস্ত কুর্দি যোদ্ধাদের উচ্ছেদ করবে। অভিযানের সুবিধার্থে দক্ষিণ-পূর্বাঞ্চলে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।






