চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি আর নেই সে তুমি

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৯:১৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
মতামত
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছবি: সংগৃহীত

চারিদিক খোলামেলা আর সবুজে ঘেরা। ছোট বড় নানা গাছ-গাছালি শোভিত এক শৈল্পিক পরিবেশ। নেই কোন দেয়ালের বাধা। রাস্তা ঘাট ফাঁকা; তবে একেবারে শুনশান নয়। মাঝে মধ্যে দুই একটি প্রাইভেট কার বা রিকশা আসছে। ছেলে মেয়েরা খন্ড খন্ড হয়ে আলাদা বা একসঙ্গে আড্ডা দিচ্ছে। এটা ১৯৮০ সালের দিকে আমাদের টিএসসির পরিবেশ।ঘুড্ডি সিনেমার একটি দৃশ্যে এমন চিত্রই এসেছে।

বিভিন্ন বইপত্রে বিশ্ববিদ্যালয় এলাকার যে বর্ণনা পড়েছি; শিক্ষার্থীদের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পেয়েছিলাম তার সঙ্গে নিজের কল্পনা মিশিয়ে গোটা পরিবেশটাকে আমার কাছে স্বপ্নময় মনে হতো। সেই পরিবেশের প্রতি আকর্ষণ বোধ করেছি সেই স্কুলছাত্র থাকা অবস্থায়।

গত শনিবার ডিবিসি চ্যানেলের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ভাই এসেছিলেন আমাদের চ্যানেল আই অফিসে; সিনিয়র সাংবাদিক হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করতে। নিউজ সোর্স নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি বলছিলেন মানুষ, কাগজপত্র ছাড়া সিনেমাও হতে পারে শক্তিশালী এক নিউজ সোর্স।কারণ কোন সময়ের বর্ণনা দিতে চাইলে ওই সময়ে তৈরি সিনেমাগুলো বেশ কাজে লাগে। কারণ সিনেমাতে পুরো পরিবেশটা দেখার সুযোগ মেলে।

গত রাতে ঘুড্ডি সিনেমা দেখা শুরু করার প্রথমেই টিএসসির একটি দৃশ্য দেখে মনটা কেমন করে উঠলো! আরে এই তো সেই পরিবেশ, সেই স্বপ্নময় পরিবেশ। ক্লাসের পাশাপাশি বন্ধুরা মিলে এমন জায়গায় প্রাণভরে আড্ডা দেব, গানের আসর জমাবো, দেশের সঙ্কট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবো। প্রতিবাদের ভাষায় চায়ের কাপে ঝড় তুলবো। মিছিলে গ্লোগান দেব।

ঘুড্ডি সিনেমার দৃশ্যে টিএসসি

পছন্দের মেয়েটি প্রতিদিন বিকেলে মাঝখানে সিঁথি করে দুটি বেণী করে আসবে। তাকে নিয়ে ঘুরতে যাবো কার্জন হলে, রমনা পার্কে, সোহরাওয়ার্দী উদ্যানে।তার ইচ্ছে থাকলে তাকেও আমাদের আড্ডার নিয়মিত অংশ করে নেব। আশির দশকের অগ্রজেরা নিশ্চয়ই এমন সময় পার করেছেন।

বিশ্ববিদ্যালয় সেই জায়গাতেই আছে। আছে টিএসসি, কার্জন হল বা সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কও। শুধু ‘তুমি আর নেই সে তুমি’।

Reneta

শিক্ষার্থী সংখ্যা কয়েক গুন হয়েছে। ভবনের পর ভবন উঠে ক্যাম্পাস ভরে গেছে। উন্নয়ন কর্মকাণ্ডের নামে সবুজ জায়গাগুলো ছেয়ে ফেলা হচ্ছে কংক্রিটে। চাকচিক্যের আড়ালে আড্ডা দেওয়ার জায়গাগুলো একে একে হারিয়ে যাচ্ছে। সবকিছু চোখের সামনেই হচ্ছে।কিন্তু কেউ যেন বুঝেও বুঝতে পারছে না।

দীর্ঘদিনের চর্চায় শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের ধারণা প্রোথিত করে দেওয়া হয়েছে যে ‘আড্ডা দেওয়া মানেই খারাপ’। অধিকাংশই তাই তার ‘বাজে আড্ডায়’ না গিয়ে সুবোধ বালকের মত সন্ধ্যা হলেই পড়তে বসে। তবে সে পড়ার সঙ্গে নিজেকে আবিষ্কার তথা জ্ঞানের যোগ ঠিক কতটা সে বিষয়টি প্রশ্ন সাপেক্ষ।সন্ধ্যায় পড়তে বসা বালক বালিকাদের বেশিরভাগের হাতেই শোভা পায় চাকরির প্রস্তুতির বই। কারণ সে জানে, দিনশেষে একটি ভালো চাকরিই তার সফলতার মানদণ্ড হিসেবে বিবেচিত হবে, সমাজ নিজের মাঝে সে চিন্তাই সেট করে নিয়েছে। সুতরাং ‘বাজে আড্ডায়’ গিয়ে সে কেন শুধু শুধু ‘ঘরের খেয়ে বনের মেষ তাড়াতে’ যাবে?

তাইতো আশেপাশে এমন অনেকেরই দেখা মেলে, প্রায় ছয় বছরের শিক্ষাজীবনে যে ছয়বারও টিএসসিতে যায়নি (আড্ডা দিতে), ডাকসু-টিএসসি মানেই তাদের কাছে বিশ টাকায় খাবারের ক্যান্টিন।

একবুক স্বপ্ন নিয়ে এখনও স্বপ্নের এ বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়তে আসে। কিন্তু সে স্বপ্নের রঙ ফিকে হতে হতে এক সময় কষ্টে-শিষ্টে শিক্ষাজীবন শেষ করার বদৌলতে একটি চাকরি প্রাপ্তিকেই জীবনের পরম পাওয়া ধরে নিয়ে সান্তনা খোঁজে।খুঁজতে বাধ্য হয়! (চলবে)

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT