চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র তাপদাহ সরিয়ে এসেছে শীতল আষাঢ়

রাজীব দাস রাজীব দাস
৬:৪৪ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৬
পরিবেশ
A A

আষাঢ়ের প্রথম দিন আজ। গ্রীষ্মের তীব্র তাপদাহের পর প্রকৃতিকে শীতল করতে আসে বর্ষা। বৃষ্টিধারায় সিক্ত হয়ে প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। স্বস্তির সঙ্গে জনজীবনে কিছুটা ভোগান্তিও বাড়ে। তবু বাংলার ষড়ঋতুর মাঝে নিজের সব চেয়ে স্পষ্ট অস্তিত্ব নিয়ে বর্ষা এ দেশের সংস্কৃতিরও সঙ্গী।

আকাশে মেঘের গুড়গুড় কিংবা ঝরঝর বৃষ্টির শব্দ শোনা যাক বা নাই যাক, আজ পহেলা আষাঢ়। ফুলবতী না হলেও বর্ষার পরশে যেন যৌবনবতী হয়েছে কদমের ডালগুলো। কিছুদিনের মধ্যে বনে বনে হেসে উঠবে কেয়া-কদম আর জুঁই-চামেলি।

আষাঢ়-শ্রাবণ এ দু’মাসে হয় বাংলায় বর্ষা। আবহমান বাংলার চিরায়ত রূপ-রসে জড়িয়ে থাকে এ ঋতু। রিমঝিম বৃষ্টিতে ভিজে বাঙালির শৈশব কাটে তুমুল আনন্দে। দুরন্ত কিশোর-কিশোরী আনন্দে গায়ে মাখে বৃষ্টির ফোঁটা।

Banglabid

বাঙালির জীবন-প্রবাহে ওতোপ্রতভাবে জড়িয়ে আছে বর্ষাকাল। কৃষি থেকে শুরু করে সাহিত্য-সংস্কৃতি- সব জায়গাতেই বর্ষার প্রভাব। কবিরা রচনা করেছেন হাজারো গান, কবিতা।

বর্ষা যেমন বাঙালির জীবনে আশীর্বাদ। তেমনি দুঃখেরও কারণ কখনো কখনো। বর্ষার অকৃত্রিম দান কৃষকের সেচের খরচ যেমন বাঁচিয়ে দেয় আবার অতি বর্ষণ, বন্যা ক্ষতিরও কারণ হয়। আনন্দ-বেদনার এমন বর্ষার সঙ্গে বাঙালির যুগ-যুগান্তের মিতালি।

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে আষাঢ়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। চ্যানেল আইতে থাকছে বিশেষ আয়োজন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আষাঢ়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT