চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তীব্র ক্ষুধাপীড়িত’, তবে উন্নয়নের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
পথশিশুদের পুনর্বাসন বিষয়ে

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের চেয়ে কিছুটা নিচে নেমে গেছে। ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮, যা গত বছরের চেয়ে আরও ২ ধাপ পিছিয়ে।

তবে আপাতদৃষ্টিতে অবস্থানের সামান্য অবনতি হলেও এই সূচক অনুসারে সার্বিকভাবে উন্নতির দিকেই রয়েছে বাংলাদেশ।

পৃথিবীর দেশগুলোর কোনটির জনগণ কতটা খাদ্যাভাব অর্থাৎ ক্ষুধায় পীড়িত তা তুলে ধরে বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স। এই সূচকে ০ থেকে ১০০ পয়েন্টের স্কেলে দেশগুলোকে ফেলে যাচাই করা হয় কোন দেশটি কতটা ক্ষুধাপীড়িত।

Banglabid

এই স্কেলে ০ হচ্ছে সবচেয়ে ভালো স্কোর, যার অর্থ সেই দেশটিতে ক্ষুধা নেই, আর ১০০ হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা। ১০ এর কম স্কোর পাওয়ার অর্থ হলো সেই দেশে ক্ষুধাক্লিষ্টতা কম। ২০ থেকে ৩৪.৯ স্কোরের অর্থ তীব্র ক্ষুধা, ৩৫ থেকে ৪৯.৯ অর্থ ভীতিকর ক্ষুধা আর ৫০ বা তার বেশি স্কোর বলতে বোঝায় চরমভাবে ভীতিকর। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ

এই স্কেলে চলতি বছরের সূচকে মোট ১১৭টি দেশের মধ্যে ২৫.৮ স্কোর পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ দেশটি তীব্র ক্ষুধাপীড়িত।

এ বছরের বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই) হিসাব করা হয়েছে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত একেকটি দেশের পুষ্টিহীনতার শিকার শিশুর সংখ্যার অনুপাত, পাঁচ বছরের কম বয়সী যেসব শিশুর উচ্চতার তুলনায় ওজন কম বা বয়সের তুলনায় উচ্চতা অপর্যাপ্ত এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহারের অনুপাতের ওপর ভিত্তি করে।বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ

Reneta

সেই হিসাব থেকে দেখা যায়, গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ২০১৫ সালে ১১৭ দেশের মধ্যে ৮৬, ২০১৬ সালে ১১৮ দেশের মধ্যে ৯০, ২০১৭’তে ১১৯ দেশের মধ্যে ৮৮ এবং ২০১৮ সালে ১১৯টি দেশের মধ্যেই ৮৬তম হয়েছিল।

চলতি বছরসহ ৫ বছরে অবস্থানে খুব সামান্য তারতম্য হলেও দীর্ঘমেয়াদী চিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের ক্রমোন্নতি। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ১০০’র মধ্যে ৩৬.১, অর্থাৎ ‘ভীতিকর’। এর ৫ বছর পর, ২০০৫ সালের সূচকে সেই স্কোর কমে ৩০.৭-এ দাঁড়ায়। অর্থাৎ বাংলাদেশ ‘ভীতিকর’ থেকে ‘তীব্র’ ক্ষুধাপীড়িত দেশের পর্যায়ে চলে আসে।বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ

আরও ৫ বছর পর অর্থাৎ ২০১০ সালে স্কোর সামান্য একটু কমে ৩০.৩ হয়। আর তারপর টানা ৯ বছরের ব্যবধানে এবারের সূচকে বাংলাদেশ পেল ২৫.৮, যা লক্ষণীয়ভাবেই একটি ধারাবাহিক উন্নতি।

বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশীয় অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত ১০২, পাকিস্তান ৯৪, নেপাল ৭৩, মিয়ানমার ৬৯ এবং শ্রীলঙ্কা ৬৬তম অবস্থানে রয়েছে। ভুটানের স্কোর নির্ণয়ের মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে জিএইচআই’র ওয়েবসাইটে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ক্ষুধা সূচক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়া-তুরস্ক সংঘর্ষ ঠেকাবে রাশিয়া

পরবর্তী

ঈদে থাকছেন সালমান, সঙ্গী হচ্ছেন দিশা!

পরবর্তী

ঈদে থাকছেন সালমান, সঙ্গী হচ্ছেন দিশা!

যেন এক পর্বতের রাজ্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT