চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটি এখন ভোট উৎসবের নগরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৮
জনপদ, বরিশাল, রাজনীতি, রাজশাহী, সিলেট
A A

নির্বাচনের সব প্রস্তুতি শেষে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন এখন ভোট উৎসবের নগরী। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে, যা বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে।

নতুন মেয়র নির্বাচনে ৩ সিটিতে প্রায় ৯ লাখ ভোটার ৩শ’ ৯৫টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ১৫টি কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

তিন সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে ৫শ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১৭ হাজার সদস্য।

বরিশাল
বরিশালে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৩টি, ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৩ হাজার। সাধারণ কেন্দ্র ১১টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬২টি এবং অধিক গুরুত্বপূর্ণ ৫০টি। মোট ভোট কক্ষ ৭৫০টি। ১১টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। ভোটারদের নির্বিঘেœ ভোট নিশ্চিতে নিয়োজিত থাকছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য। পাশাপাশি মাঠে থাকবে ১৯ প্লাটুন বিজিবি। মেয়র পদে বরিশালে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নতুন মুখ হলেও বিএনপির মজিবর রহমান সরোয়ার সাবেক মেয়র।

রাজশাহী
তিন লাখ আঠারো হাজার ভোটারের জন্য প্রস্তুত রাজশাহী মহানগরীর ১শ’৩৮টি ভোট কেন্দ্র। ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রায় ৩৭ বর্গ কিলোমিটারের এই শহরে কোন ধরনের নির্বাচনী সহিংসতার আশংকার কথা আগেই উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজশাহীতে প্রধান দুই মেয়র প্রার্থী– আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। দু’জনই রাজশাহীর সাবেক মেয়র।

সিলেট
সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭’শ ৩২ জন। কেন্দ্র রয়েছে ১’শ ৩৪টি। যার মধ্যে ৮০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রাজশাহীর মতো সিলেটেও প্রধান দুই প্রার্থী সাবেক নগরপিতা। তারা হচ্ছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন সিটি নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT