চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়র

সাবিত খানসাবিত খান
৫:১৫ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকন এবং চট্টগ্রামে আ.জ.ম. নাসির বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

তিন সিটিতেই বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থীরা। যদিও তারা নির্বাচনের দিনই তিন সিটিতে কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া, জালভোট দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ভোটের দিনে রাজধানীর দুই এলাকা ও চট্টগ্রামে নানা বিচ্ছিন্ন ঘটনা এবং সংঘর্ষ হয়।

ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক মোট ৪ লাখ ৬০ হাজার ১ শত ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

ঢাকা দক্ষিণে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাইদ খোকন। ৫ লক্ষ ৩৫ হাজার ২শ ৯৬ ভোট পা্ওয়া তিনিও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ২শ ১৩ ভোট।

চট্টগ্রামে সদ্য রাজনীতি থেকে অবসর নেয়া সাবেক মেয়র মনজুর আলমকে পেছনে ফেলে আ.জ.ম. নাসির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় লক্ষাধিক ভোটে মনজুর আলমকে পেছনে ফেলেন। নাসির পেয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩ শত ৬১ ভোট আর মনজুর ৩ লাখ ০৪ হাজার ৮ শত ৩৭ ভোট।

Reneta

মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাড়ে ১২’শরও বেশি প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এপ্রিল ১৪, ২০২৬

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যিশু সদৃশ ছবি পোস্ট করে সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT