চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসের বাচ্চা নিয়ে বিশ্বসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সন্তান জন্ম দিয়ে হইচই ফেলে দেয়া জাসিন্ডা আরডার্ন আবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তিন মাসের শিশু কন্যাকে নিয়ে হাজির হয়েছেন জাতিসংঘের অধিবেশনে।

ইতিহাসের প্রথম এমন কোনো ঘটনার জন্ম দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। দায়িত্বের পাশাপাশি মাতৃত্বের এমন নিদর্শন স্থাপন করায় পাচ্ছেন একের পর এক অভিনন্দন বার্তা। 

নেলসন মেন্ডেলা পিস সামিটে অংশ নেয়া ৩৮ বছর বয়সী আরর্ডানকে দেখা যায় কন্যা নেভকে আদর করে চুমু দিয়ে তার সঙ্গী  ক্লার্ক গেফোর্ডের কাছে দিচ্ছেন।

বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ এই অধিবেশনে দেখা গেছে, নেভ তার মায়ের দিকে তাকিয়ে আছে। আর মা জাসিন্ডা আরডার্ন ভাষণ দিচ্ছেন। পাশে থাকা তার সঙ্গী ক্লার্ক খুব দায়িত্বের সাথে আগলে রেখেছেন ছোট্ট নেভকে।

Because everyone on twitter’s been asking to see Neve’s UN id, staff here whipped one up.
I wish I could have captured the startled look on a Japanese delegation inside UN yesterday who walked into a meeting room in the middle of a nappy change.
Great yarn for her 21st. pic.twitter.com/838BI96VYX

— Clarke Gayford (@NZClarke) September 24, 2018

নিউজিল্যান্ডের একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লার্ক। তিনি টুইট বার্তায় নেভের জাতিসংঘে কূটনৈতিক সভায় যাওয়ার আইডি কার্ডটিও শেয়ার করেন।

ক্লার্ক সেখানে লেখেন- তাদের সন্তানই নিউজিল্যান্ডের প্রথম কোনো শিশু যে এমন একটি অভিবেশনে যোগ দিয়েছে।

তবে এই বিষয়ে আরডার্ন নিউজিল্যান্ড হ্যারালেন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নেভকে নিয়ে এই সেখানে যোগদানের বিষয়টি একটি বাস্তব সম্মত সিদ্ধান্ত ছিল। নেভ অধিকাংশ সময়ে আমার সাথেই থাকে। যখন সে ঘুম থেকে জেগে উঠে আমারা চেষ্টা করি তার পাশে থাকার। তাই জাতিসংঘের এই সমাবেশে তাকে নিয়ে আসা।

১৮৫৬ সালের পর থেকে এ পর্যন্ত নিউজিল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। গত অক্টোবরে তিনি কেন্দ্রীয় বাম (সেন্টার লেফট) জোটের দায়িত্ব পান ।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আরডার্নের লেবার পার্টি দ্বিতীয় অবস্থানে ছিল। ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটারের সমর্থন নিয়ে সরকার গঠন করেন জাসিন্ডা আরডার্ন।

প্রধানমন্ত্রী হবার মাত্র ছয় দিন আগে আরডার্ন জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এটি তার জন্য দারুণ খবর ছিল। আর সব মায়ের মতো তিনিও এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন।

ট্যাগ: জাসিন্ডা আরডার্নসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেম অব থ্রোনসকে কেন না বললেন সানি?

পরবর্তী

তারিখ বদলে বিএনপির সমাবেশ শনিবার

পরবর্তী
বিএনপি

তারিখ বদলে বিএনপির সমাবেশ শনিবার

সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

১২ ঘণ্টা বন্ধ থাকার পর মহাখালী থেকে বাস চলাচল শুরু

সর্বশেষ

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT