চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরেও শুরু হয়নি বিচার, শেষ হবে কবে

পরাগ আজিমপরাগ আজিম
১০:৪৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
অন্যান্য, আদালত
A A

তিন বছর পেরিয়ে গেলেও দেশের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা, রানা প্লাজা ধসের দুই মামলার এখনো বিচারই শুরু হয়নি। দুই বছরের বেশি সময় তদন্তের পর গত বছরের ১ জুন চার্জশিট হলেও এখনো আদালতে অভিযোগ গঠন হয়নি। কিছু আইনি প্রক্রিয়ার কারণেই এই বিলম্ব বলে দাবি রাষ্ট্রপক্ষের।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে রাজধানীর উপকন্ঠে সাভার বাসস্ট্যান্ডের কাছে ৮ তলা ভবন রানা প্লাজা ধসে পরিণত হয় ধ্বংসস্তুপে। নিহত হয় ১ হাজার ১শ’ ৩৭ জন। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে। যাদের প্রায় অর্ধেক চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

ভবন ধসের পরদিন সাভার থানায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে। ঘটনার দুই বছর ১ মাস পর রানাসহ ৪২ জনকে অভিযুক্ত করে আদালতে দুই মামলার চার্জশিট দেয় সিআইডি। সেই চার্জশিট গ্রহণ করা হলেও আজও মামলার বিচারই শুরু হয়নি।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল বলেন, অনেক স্বাক্ষী প্রমাণের বিষয় ছিল যেগুলো মামলার তদন্ত সংস্থার সংগ্রহ করতে সময় লেগেছে। এবং পরবর্তী কালে মামলায় যেন কোনো খুঁত না থাকে অর্থাৎ প্রাক বিচার কার্যে যেনো সুষ্ঠুভাবে সম্পূ্র্ণ হয় এ জন্য প্রাক বিচার কার্যক্রমে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো বিজ্ঞ আদালত শেষ করেছে। আগামী ২৮ এপ্রিল মামলা দু’টোতে আসামীদের হাজির করা হবে।এবং আমরা আশা করছি এ মামলায় চার্জ গঠন শুনানী শেষ হবার পরই মামলার বিচার কাজ শুরু হয়ে যাবে।

দুই মামলায় প্রধান আসামী রানাসহ ৭ জন কারাগারে থাকলেও পলাতক ১২ জন ছাড়া বাকি সবাই জামিনে। তবে এতে মামলা ক্ষতিগ্রস্থ হবে না বলে মনে করে রাষ্ট্রপক্ষ।

আনোয়ারুল কবীব বাবুল আরও বলেন, আমাদের রাষ্টপক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, জামিনের যদি শর্ত ভঙ্গ করে।

Reneta

সাভারে ধসে যাওয়া রানা প্লাজার জায়গাটিতে এখন থৈ থৈ পানি। সেখানে এসে চোখের পানিও ফেলতে দেখা যায় অনেককে।

ভুক্তভোগীরা জানায় যারা এ ধসের পেছনে দায়ী তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করা, তবে তারা অভিযোগও করছেন যে বিচার তিন বছরেও শুরু হয়নি সেই বিচার শেষ হবে কবে।

পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেলেও অন্তত বিচারটুকু দেখে যেতে চান নিহত-আহতদের স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT