বাবা দিবসে সালমান খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দারুণ একটি পারিবারিক ছবি। ছবিতে তিন প্রজন্মের সদস্যরা আছেন। সেলিম খানের সঙ্গে বাবা দিবসে সময় কাটিয়েছেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও তাদের বোন আলিভিরা খান।
সেলিম খানের সঙ্গে তোলা ছবিতে আরও ছিলেন আলিভিরা ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী, আরবাজ ও মালাইকার ছেলে আরহান খান এবং সোহেল ও সীমা খানের ছেলে নির্বাণ।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে সালমান লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’
সালমানের ছবির কমেন্টবক্স ভরে গেছে শুভকামনায়। মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত সহ আরও কয়েকজন বলিউড তারকাও।
সালমান সম্প্রতি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির শুটিং শুরু করেছেন। এছাড়াও তাকে অতিথি চরিত্রে দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’ ও ‘পাঠান’ ছবিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস
View this post on Instagram








