চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ‘পাপী’কে নিয়েই অ্যাশেজে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংকাণ্ডে তিনি নিষিদ্ধ হলেও স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের চেয়ে কিছুটা কম শাস্তি হয়েছিল তার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তার বেশি সময় লেগে গেল। তিনি ক্যামেরন বেনক্রফট। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন তিনি। ফলে প্রায় দেড় বছর পর আবার একসঙ্গে তিন ‘পাপী’কে দলে ফেরাল অস্ট্রেলিয়া।

২০১৮ সালের মার্চে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলার সময় তৎকালীন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ক্যামেরনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। তাদের এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের মার্চে সেই মেয়াদ শেষ হয়। নির্বাসন ভেঙে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ক্যামব্যাক করেন স্মিথ ও ওয়ার্নার। এই দুই মহাতারকার মতোই অস্ট্রেলিয়ার টেস্ট দলে কামব্যাক করার অপেক্ষা করছিলেন ক্যামেরন বেনক্রফটও। অবশেষে তাকে সেই সুযোগ দেয়া হল।

১ আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। শুক্রবার তার দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এই দল নির্বাচনের জন্য নিজেদের মধ্যেই একটি চার দিনের ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে।

১৭ জনের দলে জায়গা পেয়েছেন বেনক্রফট। প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৯৩ রানের ইনিংসের সুবাধে প্রথম টেস্টে ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হওয়াও কার্যত পাকা তার।

বেনক্রফট ছাড়া বেশ কিছু নতুন মুখকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। নতুনদের মধ্যে রয়েছেন মাইকেল নেসার, মার্কাস লাবুসছেগনে। দলে ফিরেছেন ম্যাথু ওয়েড, মিশেল মার্শ, পিটার সিডল ও জেমস প্যাটিনসও। টেস্ট দলে স্মিথ ফিরলেও অধিনায়কের ব্যাটন সামলাবেন টিম পেইনই।

Reneta

উল্লেখ্য, নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছিলেন ওয়ার্নার এবং স্মিথ। দু’জনেই বেশ ভালো পারফর্ম করেন, কিন্তু বেশি নজর কেড়েছিলেন ওয়ার্নার। স্মিথ-ওয়ার্নারদের পথে হেঁটেই এবার দলে ফিরলেন বেনক্রফট।

অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল: টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যামেরন বেক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুসছেগনে, নাথান লায়ন, মিশেল মার্শ, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) ও ডেভিড ওয়ার্নার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটঅ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT