‘সিক্সথ আগস্ট’ এবং ‘উই আর লকড’-এর মতো প্রশংসিত স্বল্পদৈর্ঘ্যর নির্মাতা সব্যসাচী ভৌমিক প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন। সিনেমার নাম ‘তিন কন্যা’।
বিনোদিনী, বেডশিট, গুড মর্নিং রেভোল্যুশন নামের তিনটি আলাদা গল্পতে উঠে আসবে তিনটি মেয়ের গল্প। তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতু পর্ণা সেন, সায়ন্তনী গুহঠাকুরতা ও অমৃতা চট্টোপাধ্যায়কে।
প্রথম গল্প ‘বিনোদিনী’তে দেখা যাবে পুরুষপ্রধান বিনোদন জগতে একজন নারীর আওয়াজ তোলার গল্প। এই গল্পের মুল চরিত্রে দেখা যাবে ঋতু পর্ণা সেনকে।
বেডশিট এর গল্পটি মূলত একটি বেডশিট চুরিকে কেন্দ্র করে শুরু হয়। গল্পটি এক পরিচারিকাকে নিয়ে যার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। পরিচারিকার চরিত্রে অভিনয় করবেন সায়ন্তনী গুহঠাকুরতা। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইশান মজুমদারকে।
তৃতীয় গল্পটি একজন কলেজ ছাত্রীকে নিয়ে। রাজনীতিতে যোগ দেয়ার পরে তার জীবন কীভাবে বদলে যায়, তা দেখানো হবে এই গল্পে। কলেজ ছাত্রীর ভূমিকায় অভিনয় করবেন অমৃতা চট্টোপাধ্যায়।
সব ঠিক থাকলে জুলাই মাস থেকে শুরু হবে ‘তিন কন্যা’র শুটিং।







