চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের রিমান্ডে সেই পৌর কাউন্সিলর মোর্শেদ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:০৮ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২১
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
পৌর কাউন্সিলর মোর্শেদকে তিন দিনের রিমান্ডে নিয়ে আদালত যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আতিকুর রহমান মোর্শেদকে অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুনানী শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় তাকে পৌর ভবনের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে শহরের বিশ্বাস বেতকা এলাকায় তার বাড়িতে তল্লাশী চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার শয়ন কক্ষ থেকে দুটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

রাতে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদ ইবনে রাজীব বাদি হয়ে মোর্শেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে দুই যুবলীগ নেতা হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, ব্যবসায়ী তুহিন হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ডজন মামলা হয়েছে বিভিন্ন সময়। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

স্থানীয় সূত্র জানায়, মোর্শেদ টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতা ছিলেন। পরে জেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দলীয় পদ না থাকলেও শহর আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। মোর্শেদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে শহরের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রদল নেতা রেজা হত্যা মামলা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়।

ট্যাগ: কাউন্সিলর মোর্শেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপা‌নের উপহা‌রের ৭ লা‌খ ৮১ হাজার ভ্যাকসিন ঢাকার প‌থে

পরবর্তী

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী, প্রতিরক্ষা উপমন্ত্রীর সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ 

পরবর্তী
বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী, প্রতিরক্ষা উপমন্ত্রীর সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ 

শিল্পী ও শিল্পের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা, শিল্পী ও শিল্পের মর্যাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীর মর্যাদা ও শিল্পের স্বাধীনতা শীর্ষক বৈঠক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT