চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের ফোক ফেস্টে মঞ্চ মাতাবেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

সুর, ছন্দ আর তালে পঞ্চমবারের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে বসবে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯’। ১৪ থেকে ১৬ নভেম্বর (তিন দিনব্যাপী) অনুষ্ঠিত হবে লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর। যে আসরটি নিয়ে সারা বছর প্রতীক্ষায় থাকেন ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ।

আসন্ন ফোক ফেস্টের আদ্যোপান্ত জানাতেই বুধবার দুপুরে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড-এর চেয়ারম্যান জনাব অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব অপারেশনস জনাব মালিক মো. সাঈদ এবং প্রখ্যাত লোকসংগীতশিল্পী, সংগীত গবেষক জনাব ফকির শাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে অতিথিদের সবাই বাংলা লোকসংগীতের রত্নরাজিকে বিশ্বের সামনে তুলে ধরা এবং এর প্রসারের জন্য কাজ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। আর সেখানেই জানানো হয়, এবারের আসরে কারা কারা মূল আকর্ষণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলীর পরিবেশনা দেখবে দর্শক। শিল্পীদের মধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যরা হলেন: শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল।

এছাড়া ভারত থেকে আছেন দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা।

প্রথম দিন: প্রেমা ও ভাবনা নৃত্য দল, জর্জিয়ার শেভেনেবুরেবি, শাহ্ আলম সরকার ও ভারতের দালের মেহেন্দি।

Reneta

দ্বিতীয় দিন: কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহ্।

তৃতীয় দিন: কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের পঞ্চম আসর।

প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য দর্শকদের এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্দনা মজুমদারলিড বিনোদনশফিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT