কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশের সময় আবারো বাড়ানো হয়েছে। তবে এবার বলা হয়নি ঠিক কবে ফলাফল প্রকাশ করা হবে।
গত ২৫ তারিখ ফল প্রকাশ করার কথা থাকলেও জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হয় অনিবার্য কারণবশত তা একদিন পিছিয়ে ২৬ তারিখ প্রকাশ করা হবে। কিন্তু ওই দিনও ফলাফল প্রকাশ না করে আবার নতুন করে তারিখ দেয়া হয়। বলা হয় শনিবার সকাল আটটায় ফলাফল দেয়া হবে।
তবে আজও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে ফল পাচ্ছে না।
ওই ওয়েবসাইটে গিয়ে দেখা যায় একটি নোটিশ। সেখানে বলা আছে ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে’।




