চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন থেকে পাঁচ মাসের জন্য ছিটকে গেলেন পিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে লিগে ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সূচনা অবস্থানে বার্সেলোনা। আক্রমণ-রক্ষণ, সব পজিশনেই বাজে অবস্থা। দুঃসময়ে ক্লাবকে আরও বিপদে ফেলে গেলের রক্ষণে মূল ভরসা জেরার্ড পিকে। লিগামেন্ট ছিঁড়ে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার।

অ্যাটলেটিকো ম্যাচে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন পিকে। তার চোটের ধরন বলে দিচ্ছিল অবস্থা গুরুতর। রোববার নিশ্চিত করেছে বার্সা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান হাঁটুতে একাধিক চোট আছে দলের সহ-অধিনায়কের। অন্তত এবছর আর মাঠে নামা হচ্ছে না তার।

যদিও ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে সুস্থ হতে একমাস সময় লাগবে পিকের, স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে এন্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্টের চোট থেকে সেরে উঠতে পাঁচ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে একজন খেলোয়াড়ের।

পিকের চোটে ভালোই বিপদে পড়ে যাবে বার্সা। তার সেন্ট্রাল ডিফেন্স পজিশনে এমনিতেই খেলোয়াড় সংকট আছে। পিকের স্থানে ক্লেমেন্ট ল্যাংলে সুস্থ থাকলেও চলতি মৌসুমে তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার রোনাল্ড আরাউজোর ছোটখাটো চোট আছে। একই সমস্যা আছে আরেক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিরও।

এই অবস্থায় একটাই রাস্তা খোলা বার্সা কোচ রোনাল্ড কোম্যানের সামনে, সেন্ট্রাল ডিফেন্স পজিশনে নামিয়ে আনতে পারেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে অথবা বিকল্প হিসেবে ‘বি’ টিম থেকে খেলাতে পারেন কাউকে। অবস্থা গুরুতর হওয়ায় শীতকালীন দলবদলে ডিফেন্ডার কেনার জন্য তোড়জোড় করতে হতে পারে কোম্যানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরার্ড পিকেবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT