চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কোটি কর্মসংস্থানে বেকারত্বের অবসান ঘটানো হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

২০৩০ সালের মধ্যে ৩ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির মধ্যদিয়ে দেশের বেকারত্বের অবসান ঘটানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন: প্রযুক্তির ব্যবহারের কারণে শ্রমিকের চাহিদা অনেক কমে গেছে। এই অবস্থায় যুবকদের ব্যবসায় আগ্রহী করে তুলতে সরকার স্ট্যার্টআপ প্রোগ্রম হাতে নিয়েছে। 

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

Banglabid

তিনি বলেন: একদিকে শ্রমবাজারে বিপুল কর্মশক্তির আগমন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির ফলে শ্রমিকের চাহিদা কমে যাওয়ার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। সেই সঙ্গে এর সমাধান নানাবিধ পদক্ষেপ নিচ্ছে সরকার। শিল্পখাতে কর্মসৃজন বাড়ানোর লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আধুনিকায়ন শ্রমিকের সুরক্ষা জোরদার করা, জনগোষ্ঠীর অধিকহারে কর্মের প্রবেশের সুযোগ তৈরি তৈরিতে আইন-বিধিসহ নানা বিধেয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

“বিশেষ জনগোষ্ঠীর কর্ম পরিবেশ সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ সালের বাজেটে। আগামী ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানো হবে এবং যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসা উদ্যোগে আগ্রহী করে তুলতে ‘স্ট্যাটআপ’ বাস্তবায়নের জন্য চলতি (২০১৮-১৯) অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।”

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতায় প্রথমবারের মতো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

Reneta

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯-২০ অর্থবছরের বাজেটঅর্থমন্ত্রীআ হ ম মুস্তফা কামালপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংস্কৃতি খাতের বাজেট নিয়ে আমরা হতাশ: গোলাম কুদ্দুছ

পরবর্তী

বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী ছিল পিসিবি

পরবর্তী

বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী ছিল পিসিবি

২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT