চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনেই স্থায়ী হতে চান ব্যাটসম্যান সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে ব্যাট করেছেন পাঁচ নম্বরে। সাম্প্রতিক সময়ে অবশ্য তিন নম্বরে উঠে এসে দারুণ ব্যাট করছেন সাকিব আল হাসান। প্রয়োজনে হঠাৎ হঠাৎ দেখা যায় ছয় নম্বরে ব্যাট করতেও! প্রশ্ন উঠতে পারে, সাকিবের আসল ব্যাটিংয়ের জায়গা কোনটা?

সাকিব নিজে জানাচ্ছেন তার পছন্দের জায়গাটা তিন নম্বরে। এই পজিশনে যে ১৩বার ব্যাটিং করেছেন সেখানকার গড়ই সাক্ষ্য দেয় আসলে এ পজিশনে নামলে হাসে তার ব্যাট!

ক্যারিয়ারের শুরুর দিকে পাঁচে কিংবা ছয়ে ব্যাট করতেন সাকিব। একটা সময় সেখানেই থিতু হয়ে গিয়েছিলেন। এই পজিশনে ব্যাট করে একাধিকবার জিতিয়েছেন ম্যাচ। পরের দিকে সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো হার্ডহিটার ব্যাটসম্যান দলে যোগ হওয়ায় আস্তে আস্তে উঠে এসেছেন উপরের দিকে।

Banglabid

সবরকম পজিশন মিলিয়ে সাকিবের গড় ৩৫.৪৫। আর তিনে ব্যাটিং করতে নেমে ১৩ ম্যাচে ৪১ গড়ে রান করেছেন ৪৯২। দেখা যাচ্ছে এই পজিশনেই বেশ স্বচ্ছন্দে ব্যাট করেন সাকিব। একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের ছোঁয়ায় দলের রানের চাকাও থাকে বেশ সচল।

তাই সবদিক বিবেচনায় তিনেই স্থায়ী হতে চান সাকিব, ‘একটা সময় ছিল যখন আমাকে প্রথম ১০ ওভারেই ক্রিজে নেমে পড়তে হতো। পাঁচে ব্যাটিং করলেও সেসময় আমার রান পেতে কষ্ট হয়নি। কিন্তু এখন সময় বদলেছে। এখন যদি আমি পাঁচে ব্যাট করি তাহলে দেখা যাবে ৩৫-৪০ ওভারের আগে আমার ব্যাটিংয়ে নামা হচ্ছে না।’

‘আমার মনে হয় যত আগে নামা যায় ততই ভালো। ব্যক্তিগতভাবে আমিও তিনে খেলতে চাই। অধিনায়ক ও কোচকেও ইচ্ছার কথা জানিয়েছি। তবে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতেও আমার কোনো সমস্যা নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT