চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি রাগ করতেন কম, ক্ষমা করতেন বেশি: লিটন (নায়করাজের ড্রাইভার)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
মো. লিটন

মো. লিটন

২১ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। সদ্যপ্রয়াত এই মহাতারকাকে নিয়ে তার কাছের মানুষদের রয়েছে নানা গল্প, নানা স্মৃতি। সহশিল্পীদের চোখে তিনি যেমন ছিলেন পরম বন্ধুর মতো, তেমনি তার ড্রাইভার আর সহকারিদের কাছে ছিলেন অসাধারণ একজন মানুষ। আজ ২৩ আগস্ট বুধবার বিকেলে গুলশানে নায়করাজের বাসায় চ্যানেল আই অনলাইনের সাথে রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের ড্রাইভার মো. লিটন। বললেন,

আমি প্রায় ১৫ বছর ধরে স্যারের গাড়ি চালাই। নানা সময় নানা ব্র্যান্ডের গাড়ি চালিয়েছি। সোমবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন, সেদিনও মুমূর্ষ স্যারকে হাসপাতালে নিয়ে গিয়েছি। জানতাম না, সেদিনই স্যারকে নিয়ে আমার শেষ ড্রাইভ হবে।

স্যার খুবই অমায়িক মানুষ ছিলেন। শুটিংয়ে বা বাইরে গেলে দুপুরের খাবারের সময় তিনি জিজ্ঞেস করতেন খেয়েছি কিনা। কখনো না খেয়ে থাকলে আমাকে ধমক দিতেন। বলতেন টাকা না থাকলে বলতে পারো না?

পথ চলতে গেলে অনেক সময়ই ভুল হতো, কখনো অসচেতনভাবে ছোটখাট বেয়াদবিও হয়ে যেত। তখন তিনি রাগ করতেন। তবে তেমন বকাঝকা করতেন না। বড়জোর ছাগল বলতেন বা বলতেন এই বেটা করেছিস কী? তবে পাঁচ মিনিট পরই তার রাগ কমে যেত। তবে তিনি খুব কমই রাগ করতেন। আর বড় ধরণের কোনো ভুল করলে তিনি বুঝতেন যে এর শাস্তি দিয়ে কী হবে। তিনি সেগুলো ক্ষমা করে দিতেন। আমার এই ১৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, তিনি রাগ করতেন কম, তবে ক্ষমা করতেন বেশি।

তিনি ছিলেন খুবই সময় সচেতন। পারতপক্ষে কখনো দেরি করতেন না। সবসময় খুব সাবধানে গাড়ি চালাতে বলতেন। কখনো দেখা গেছে দেরি হয়ে যাচ্ছে, তখন জোরে গাড়ি চালাতে গেলে বলতেন সাবধানে চালাও, তাড়াহুড়ো করার দরকার নেই। আমার কোনো সমস্যা নেই।

শেষ কিছুদিন তিনি ফজরের আজানের আগেই উঠে পড়তেন। একদম অজু করে রেডি হয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলতেন, গাড়ি বের করো। আমি বলতাম আজান তো দেয় নাই, তখন তিনি বলতেন আগেভাগেই যাই না, যেতে যেতেই আজান দিয়ে দিবে। আমার রেডি হতে দেরি হত, ততক্ষণ তিনি বারান্দায় অপেক্ষা করতেন।

Reneta

স্যারের ব্যবহার চিরদিন মনে থাকবে। কখনো টাকা পয়সার অভাব হলে স্যার দিতেন। দেওয়ার সময় বেতন থেকে কেটে নেওয়ার কথা বলতেন, কিন্তু তিনি কখনোই সেই টাকা নিতেন না।

স্যারের নানা পরামর্শ, উপদেশও মনে থাকবে। স্যার বলতেন সবসময় সৎপথে চলবি। সৎপথে চললেই ভালো থাকবি।

লেখা ও ছবি: সুদীপ্ত সাঈদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট জিততে ‘জিততে’ হবে প্রতিটা বলই

পরবর্তী

সিনেমা হল কর্মীদের সহযোগিতায় পাইরেসি, আটক ১৭

পরবর্তী
সিনেমা হলের পাইরেসি বিরোধী অভিযানে আটক ১৭ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল কর্মীদের সহযোগিতায় পাইরেসি, আটক ১৭

ঈদের ছুটি ৩ দিনের বদলে ৫ দিন করলে মানুষের কষ্ট কমবে

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT