চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি প্রধানমন্ত্রী হিসেবে কথা বলেননি, একজন কন্যা হিসেবে কথা বলেছেন: শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিঘির সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এতে প্রধান চরিত্র বঙ্গবন্ধু হিসেবে অভিনয় করবেন আরিফিন শুভ।

(৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবনে ‘বঙ্গবন্ধু’র কলাকুশলীদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ জনের দল প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। প্রধানমন্ত্রী তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র আরিফিন শুভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাটানো সময়টা ভীষণ উপভোগ করেছেন তিনি। অভিনেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তিনি প্রধানমন্ত্রী হিসেবে কথা বলেননি, একজন কন্যা হিসেবে কথা বলেছেন। বাবার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তার রসিকতা, ব্যক্তিত্ব, আন্তরিকতা, শিশুসুলভ সরলতায় মুগ্ধ হয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সাড়ে চার ঘণ্টা ছিল জীবনের সেরা প্রাপ্তি।

আরিফিন শুভ জানান, আগামী ১৯ জানুয়ারি মুম্বাইয়ের যাবেন চলচ্চিত্রের বেশ কয়েকজনের একটি দল। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চরিত্র, সংলাপ, বডি ল্যাংগুয়েজ, কণ্ঠের ওপর কর্মশালা। এরপর ২৫ তারিখ থেকে শুটিং শুরু করবেন আরিফিন শুভ। ফেব্রুয়ারিতে মুম্বাই যাবেন আরও কয়েকজন। আড়াই মাস চলবে কাজ।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ।

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে চলবে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চারটি ভাষায় ডাবিং হবে ‘বঙ্গবন্ধু’র বায়োপিক।

ট্যাগ: আরিফিন শুভজান্নাতুল সুমাইয়া হিমিনুসরাত ইমরোজ তিশানুসরাত ফারিয়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফেরদৌস আহমেদলিড বিনোদনশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বদেশ প্রত্যাবর্তন: আত্মপ্রত্যয়ী অদম্য বিশ্বনেতা শেখ মুজিব

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে গোলাগুলিতে নিহত ১

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে গোলাগুলিতে নিহত ১

চ্যানেল আই অনলাইন এর জন্মদিন উদযাপন, মানুষজন পার্টি ও উপহার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারিকা শুধু গিফট চায়!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT