স্পোর্টস

তিনবছর পর শীর্ষস্থান হারিয়ে ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়

তিনবছর পর শীর্ষস্থান হারিয়ে ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়

ইউএস ওপেন টেনিস থেকে বিদায় নিয়েছেন সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ী মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাতে হচ্ছে সেরেনাকে। টানা তিন বছর শীষস্থান দখলে রেখেছিলেন তিনি।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে কোর্টে নেমে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েন সেরেনা। পরের রাউন্ডে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেন নি। ৬-২ এবং ৭-৬ সেটে হার মানতে হয় এই বিশ্বসেরা টেনিস তারকাকে।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউএস ওপেনের সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হলো সেরেনাকে। বাঁ হাঁটুর ইনজুরির কারণে নিজের সেরাটা দিতে পারেন নি বলে জানিয়েছেন সেরেনা। শনিবার নতুন র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে নাম লেখাবেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার।

বিষয়:ইউএস ওপেন টেনিস সেরেনা উইলিয়ামস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…