চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহিরের হ্যাটট্রিক, স্টেইনের ব্যাটিং গোলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ইমরান তাহির। প্রোটিয়া স্পিনারের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে গোলা ছুড়েছেন পেসার ডেল স্টেইন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন স্টেইনগান। দুই তারকার কীর্তির দিনে ১২০ রানের জয় পেয়েছে সাউথ আফ্রিকা।

দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই চমকে দিয়েছেন স্টেইন। বিশ্বকাপে খেলতে চান বলে স্টেইন চোট সারিয়ে আবার ওয়ানডেতে খেলছেন। আর শুধু বল নয়, ব্যাট হাতেও কিছু করে দেখাতে চান বলে কয়েক মাস নেটে আলাদা করে ব্যাটিংয়ের পেছনে সময় দিয়েছিলেন। স্টেইন তার ফল পেলেন হাতেনাতেই।

ক্যারিয়ারের ১১৭তম ওয়ানডেতে খেলতে নেমে স্টেইন বুধবার ব্লুমফন্টেইনে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরিটা করেছেন। ৯২ বলে করেন দলীয় সর্বোচ্চ ৬০ রান। কঠিন সময়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে স্টেইন দারুণ এই ইনিংসটা খেলেন। স্টেইনের ইনিংসের সহায়তায় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে করে ১৯৮ রান।

দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ৯২ রানে ৬ উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা। একটা সময় মনে হচ্ছিল ১২০-১২৫’র মধ্যে অলআউট হয়ে যাবেন ডুমিনিরা। এরপরই সবাইকে চমকে দারুণ খেলেন স্টেইন। তার ব্যাটিং দেখে অধিনায়ক ডুমিনি হাসতে হাসতে বলেন, ‘এবার ওকে সাত নম্বরে খেলাতে হবে।’ টেস্টে অবশ্য এর আগে দুটো হাফ সেঞ্চুরি ছিল স্টেইনের। তবে ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৭।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র ৭৮ রানে, ২৪ ওভারের মধ্যে অলআউট হয়ে যায়। প্রোটিয়া স্পিনার ইমরান তাহির ২৪ রানে ৬ উইকেট নেন। তাহির হ্যাটট্রিক করেন। স্টেইন নেন ২টি উইকেট। জিম্বাবুয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করেন। তারা শেষ ৬ উইকেট হারায় ২০ রানে।

এই ম্যাচে জেতায় সিরিজ পকেটে পুড়ল সাউথ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে, নিয়মরক্ষার তৃতীয় ওয়ানডেতে শনিবার নামবে দুদল। সিরিজের প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয় পেয়েছিল প্রোটিয়ারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান তাহিরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT