চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহিরের রেকর্ডে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ইমরান তাহিরের আগুনঝরা বোলিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে ৭৮ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের করা ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপসরা।

অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে হোঁচট খায় নিউজিল্যান্ড। ইমরান তাহির একাই নেন পাঁচ উইকেট। এই নিয়ে ৩১ ম্যাচে মোট ৫০টি উইকেট নিলেন তাহির। টি-টুয়েন্টির ইতিহাসে ৫০ উইকেট শিকারে দ্বিতীয় দ্রুততম তিনি। ২৬ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছিলেন অজান্তা মেন্ডিস।

তাহিরের ঘূর্ণিতেই ১৪.৫ ওভারে সবকটি উইকেট হারায় কিউইরা।

টম ব্রুসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। কলিন গ্র্যান্ডহোম ১৫ ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে টিম সাউদি ছোটো একটি ঝড় তুলে হারের ব্যবধান কমান। ৬ বলে ২০ রান করেন তিনি। পারনেলের তৃতীয় ওভারটিতে তিনটি ছক্কা হাঁকান। বাকি কেউ দুই অঙ্কের ঘরে ইনিংস টেনে নিতে পারেননি।

টি-টুয়েন্টি ফরম্যাটে এই প্রথমবার পাঁচ উইকেট নিলেন তাহির। ৩.৫ ওভার বল করে ২৪ রান দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছান এই লেগস্পিনার। অ্যান্ডলি ফেলুকাও তিনটি ও ক্রিস মরিস নেন দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইনিংসের তৃতীয় ওভারে কুইন্টন ডি ককের উইকেট হারায়। রানের খাতা খোলার আগে ট্রেন্ট বোল্টের বলে সাজঘরে ফিরে যান এ বাঁহাতি ওপেনার। ডি কক আউট হওয়ার আগে থেকেই স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে থাকা হাশিম আমলা ভয়ঙ্কর হয়ে ওঠেন ফাফ ডু প্লেসিসের সঙ্গ পেয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।

Reneta

আমলা ৪৩ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন। ৩৬ করে আউট হন প্লেসিস। পরে জেপি দুমিনির ১৬ বলে ২৯ ও এবি ডি ভিলিয়ার্সের ১৭ বলে ২৬ রানের ইনিংস বড় সংগ্রহ এনে দেয় সফরকারীদের। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৫ রান তোলে তারা।

প্রোটিয়া ব্যাটসম্যানদের চার-ছক্কার মিছিলের মাঝেও দুর্দান্ত বোলিং করেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে দুটি উইকেট নেন এই পেসার। গ্র্যান্ডহোমও পেয়েছেন দুটি। একটি  নিয়েছেন বেন হুইলার।

রোববার থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হ্যামিল্টনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান তাহির
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT