চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহারা তারকা সাংবাদিক, তারা যৌন নিপীড়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
Two men, one using a laptop and the other speaking at a podium, at a formal event. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দু’জন তারকা সাংবাদিকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠার পর তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যৌন হয়রানির অভিযোগ উঠার পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো উপস্থাপক চার্লি রোজকে সাময়িক বরখাস্ত করেছে একাধিক টেলিভিশন নেটওয়ার্ক।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আটজন নারী তার বিরুদ্ধে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ এনেছেন।

সিবিএস নিউজ বলেছে, এরকম অভিযোগ পাওয়া খুব বিরক্তিকর এবং আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। পিবিএস এবং ব্লুমবার্গও তাকে সাময়িক বরখাস্তের কথা জানিয়েছে।

অভিযোগ উঠার পর চার্লি রোজ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তবে তিনি সবগুলো অভিযোগ ঠিক নয় দাবি করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

একইদিন নিউ ইয়র্ক টাইমসের একজন তারকা রাজনৈতিক প্রতিবেদককেও তুলনামূলক কম বয়সী নারী সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করার খবর জানিয়েছে সিএনএন।

টাইমসের বিবৃতিতে বলা হয়, গ্লেন থ্রাশের বিরুদ্ধে উঠা অভিযোগ খুবই উদ্বেগের। এরকম ঘটনা নিউ ইয়র্ক টাইমসের মান ও মূল্যবোধের সঙ্গে যায় না।

এর আগে নীতি ও রাজনীতি সম্পর্কিত ওয়েবসাইট ভক্স.কম এর প্রতিবেদনে বলা হয়, তরুণ নারী সাংবাদিকদের সঙ্গে তার আপত্তিজনক আচরণ ও ব্যবহারের ইতিহাস বেশ পুরনো।

অস্কারজয়ী হলিউড প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠার পর অন্য জায়গাগুলো থেকেও এরকম অভিযোগ আসছে।

এমনকি তালিকায় আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ। সর্বশেষ অভিযুক্ত হয়েছেন সিনেটর ফ্রান্কেন। তবে, এরকমও বলা হচ্ছে, সিনেটর ফ্রান্কেন তার বিরুদ্ধে আসা যৌন হয়রানির অভিযোগ স্বীকার করলেও ডোনাল্ড ট্রাম্প সেটা করছেন না।

ট্যাগ: যৌন নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মাবতীর শারীরিক অস্তিত্ব আছে, নাকি পুরোটাই কাল্পনিক?

পরবর্তী

‘প্রস্তাবিত সম্প্রচার আইন বাকশালের চূড়ান্ত বহিঃপ্রকাশ’

পরবর্তী

‘প্রস্তাবিত সম্প্রচার আইন বাকশালের চূড়ান্ত বহিঃপ্রকাশ’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচের মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-স্মিথের ব্যাটে ঝড়

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT