চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান-শ্রাবন্তীর বিরহ-প্রেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

প্রজাপতি, তারকাঁটা, সম্রাট নির্মাণ করে বড়পর্দায় পরিচিতি পাওয়া নির্মাতা মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’ মুক্তির আগেই নানা কারণে রয়েছে আলোচনায়। এই ছবির প্রথম গান ইউটিউবে এসেছে শনিবার রাতে। গানের শিরোনাম ‘আমি পারবো না তোমার হতে’। দ্বৈতভাবে গানটি গেয়েছেন তাহসান খান ও কোনাল।

মাহমুদ মানজুরের কথায় গানের সংগীত করেছেন নাভেদ পারভেজ। প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছে ‘যদি একদিন’-এর প্রথম গান। সাড়ে চার মিনিটের এই গানে ফুটে উঠেছে অন্যরকম প্রেম-বিরহের জমজমাট এক গল্প।

গানের কণ্ঠ দেয়ার পাশাপাশি এখানে দেখা গেছে ছবির নায়ক তাহসানকে। এই প্রথম সিনেমার গানে তার উপস্থিতি যোগ করেছে ভিন্নমাত্রা। সঙ্গে আছে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তারকা তাসকিন রহমান। তাদের উপস্থিতি ও মনোরম লোকেশন গানটি ভিন্নমাত্রা যোগ করেছে।

‘যদি একদিন’ ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় কাজ করলেন তাহসান। এর আগে তিনি গায়ক, সুরকার ও নাটকে অভিনয় করে সাফল্য পেয়েছে। ছবির শুটিং শেষ। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে এই তারকা বলেন, ‘সবকিছু ঢেলে দিয়েই এই ছবিতে কাজ করেছি। কাজ করে আমি এতটাই তৃপ্ত যে বলে বোঝানো যাবে না। অনেক দিন থেকেই এমন কাজের জন্য অপেক্ষা করছিলাম।’

বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা রাজের ইচ্ছে, নভেম্বর মাসে তিনি ছবিটি মুক্তি দেবেন। বললেন, ‘যদি একদিন’ ছবি আমার স্বপ্নের প্রজেক্ট। এই ছবির কাজগুলো নিখুঁতভাবে করতে কার্পণ্য করিনি।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’। চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং আসাদ জামান। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন রাইসা, সাবেরী আলম, মিলি বাসার, নাজিবা বাসার, ফখরুল বাসার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানমোম্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT