রোজার ঈদকে সামনে রেখে তাহসান ও বাধন সরকার পূজা একসঙ্গে গান গেয়ে দর্শকদের চমক দিতে হাজির হচ্ছেন।
ফয়সাল রাব্বিকীনের কথায় প্রথমবারের মতো তাহসান ও পূজা ‘অনুভবে তুমি’ শিরোনামের গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গান গাওয়ার পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন।
সম্প্রতি তাহসানের নিকেতনের স্টুডিতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রোজার ঈদ উপলক্ষে কয়েক দিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।ভিডিওটি নির্মাণ করেছে ‘প্রেক্ষাগৃহ’।







