সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে গুলশান হলি আর্টিজান হামলা মামলায় গ্রেফতার দেখাতে আজ আদালতে আবেদন জানাবে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।
তবে তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে না।
৮ দিনের রিমান্ড শেষে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে বিকেলে আদালতে হাজির করে দুজনকেই আবারও রিমান্ডে চেয়ে আবেদন জানাবে তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা।
হলি আর্টিজানে হামলার ১০ মিনিটের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাতের মোবাইল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে কল এবং ছবি পাঠানোর বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন সিটিটিসির গোয়েন্দারা।
৪ আগস্ট হাসনাত ও তাহমিদকে গ্রেফতারের পর আট দিনের রিমান্ডে নেয় কাউন্টার টেররিজম ইউনিট।








