চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন বাদ, বোলিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টস জেতো, বোলিং করো, ম্যাচ জিতে নাও! চলতি নিধাস ট্রফিতে এমন ঘটনার ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গুরুত্বপুর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ।

বুধবার কলম্বোয় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে ঢুকেছেন আরেক পেসার আবু হায়দার রনি।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে হচ্ছে টি-টুয়েন্টির এই নিধাস ট্রফির লড়াই। দেশটির স্বাধীনতা দিবস ৪ ফেব্রুয়ারি হলেও ৬ মার্চ টুর্নামেন্ট শুরু হয়। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

ভারতের বিপক্ষে প্রথম দেখায় ৬ উইকেটে হেরে গিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করে ইতিহাস গড়া জয় পায় টাইগাররা।

আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় ভারত। পরের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেট হারানোর পর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় রোহিত শর্মার দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিধাস ট্রফিবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে: খলিলুর রহমান

জুন ৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ৩, ২০২৬

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT