চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারিয়েছে ৫ লাখ আফগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত আগস্ট মাসে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ৫ লাখেরও বেশি আফগান চাকরি হারিয়েছে।

গত বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আইএলও’র বরাতে এনটিভি জানায়, বিভিন্ন সংকট আফগানিস্তানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে যার ব্যাপক প্রভাব পড়েছে শ্রমবাজারে। চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ।

Banglabid

প্রতিবেদনে আরও বলা হয়, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারীরা। নারীদের কর্মস্থলে যাওয়ায় বিধিনিষেধ আরোপের কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে চাকরিচ্যুত হতে পারে ৭ থেকে ৯ লাখ নারী।

বৈশ্বিক মানদণ্ড অনুসারে, দেশটিতে নারীদের চাকরি করার হার যদিও আগে থেকেই কম। আইএলও বলছে, এই হার গত বছরের তৃতীয়াংশে কমেছে ১৬ শতাংশ এবং যা চলতি বছরের মাঝামাঝি সময়ে যা আরও ২১ থেকে ২৮ শতাংশ অবধি কমে যেতে পারে।

আফগানিস্তানে আইএলও’র সিনিয়র কর্মকর্তা রামিন বেহজাদ জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই সঙ্কটাপন্ন, দেশটির স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দ্রুত সহযোগিতা দরকার।

Reneta

যদিও এখন মানবিক চাহিদা মেটানোই বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী এবং অন্তর্ভূক্তিমূলক পুনরুদ্ধার নির্ভর করবে দেশটির মানুষ এবং সম্প্রদায়ের যথাযথ কর্মসংস্থান, জীবিকা ও মৌলিক পরিষেবার ওপর।

কৃষি কাজে নিয়োজিত শ্রমিক, সরকারী চাকুরিজীবীদের ক্ষেত্রে দেখা যায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে কিংবা বিনা বেতনে তাদের কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বড় বড় নির্মাণ কাজ বন্ধ থাকায় চাকরি হারিয়েছে নির্মাণ শ্রমিকরাও।

তালেবানের ক্ষমতা দখলের পরে, আন্তর্জাতিক সহায়তার অভাবে শিক্ষক এবং স্বাস্থ্য কর্মীদের বেতন প্রদান করা যাচ্ছে না এই অজুহাতেও অনেকে চাকরি হারিয়েছেন। এছাড়া হাজার হাজার আফগান নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে তালেবানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাতিসংঘতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT