চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানের কাছে হারার সংবাদ ঘানিকে চেপে যেতে বলেছিলেন বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তালেবানের কাছে আফগান বাহিনীর হারতে থাকার সংবাদ দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে চেপে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এমনটা দাবি করছে সংবাদ সংস্থা রয়টার্স। এ সংক্রান্ত ফাঁস হওয়া একটি ফোনালাপ তাদের হাতে এসেছে।

আফগানিস্তান ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যখন একের পর এক সমালোচনার মুখোমুখি ঠিক তখনই এসেছে এমন একটি ফোনালাপ। যেখানে ১৪ মিনিট কথা বলেছেন মার্কিন ও আফগান প্রেসিডেন্ট।

রয়টার্সের দাবি, গত ২৩ জুলাই শেষ বার আশরাফ ঘানিকে ফোন করেছিলেন বাইডেন। তাদের মধ্যে ১৪ মিনিট কথা হয়। সেখানে ঘানিকে কিছু পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। তখন ঘানিকে বাইডেন বলেছিলেন, যদি যুদ্ধে আফগান সেনা তালেবানের কাছে হারতে থাকে তা হলেও শেষ পর্যন্ত দেশের মানুষকে সেটা বলা যাবে না। তাদের বুঝাতে হবে যে, আফগান সেনা জিতছে। সেই সঙ্গে আরও বুঝাতে হবে যে, আমেরিকা তাদের সাহায্যের জন্য রয়েছে। শেষ দিন পর্যন্ত এই ধারণা জিইয়ে রাখতে হবে। প্রয়োজনে ঘানি ও তার সরকারের মন্ত্রীদের সাংবাদিক বৈঠক করে এ কথা বলতে হবে বলেই জানান বাইডেন।

এই ফোনালাপে বাইডেনের কাছে ঘানি বেশ কিছু সাহায্য চেয়েছিলেন বলেও জানা গেছে। তালেবানকে রুখতে মার্কিন বিমানবাহিনী পাঠানোর অনুরোধ করেছিলেন গনি। সেই সঙ্গে আফগান সেনার জন্য আর্থিক সাহায্যও চান তিনি।

বাইডেন তখন প্রতিশ্রুতি দেন যে, সব রকমের সাহায্য করবে আমেরিকা। প্রয়োজন পড়লে আফগানদের দেশ থেকে বার করে আনা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে আফগান বাহিনীর প্রশংসা করেছিলেন বাইডেন। আমেরিকার অধীনে প্রশিক্ষণ নেওয়া তিন লক্ষ সেনা তালেবানকে রুখে দেবে বলেও জানান তিনি।

Reneta

যদিও আমেরিকা সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করার পরেই একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে তালেবান। গত ১৫ অগস্ট তারা কাবুল দখল করার পরে দেশ ছেড়ে পালান ঘানি।

আর আফগানিস্তান তালেবানের হস্তগত হওয়ার পর বাইডেন জানান, তিনি ভাবতে পারেননি এত সহজে হেরে যাবে আফগান সেনা। তাদের জন্য আমেরিকা আর লড়াই করবে না বলেও জানিয়ে দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআমেরিকাআশরাফ ঘানিজো বাইডেনতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT