চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবানদের প্রতি যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তালেবান ও অন্যান্য সকল পক্ষকে আফগানিস্তানে জীবন রক্ষার জন্য সর্বোচ্চ সংযম রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি আফগানিস্তানে নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

রোববার তালেবানরা কাবুলে প্রবেশ করে এবং দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে চলে যান। মার্কিন নেতৃত্বে উৎখাত হওয়ার দুই দশক পরে আবারও দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।

এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, সেখান থেকে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, গুতেরেস বিশেষ করে নারী ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাদের কষ্টে অর্জন করা অধিকার সুরক্ষিত হওয়া উচিত।

দুজারিক বলেন, সব ধরনের হয়রানি অবশ্যই বন্ধ করতে হবে। সব জনগণের অধিকার ও স্বাধীনতার সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তালেবান ও অন্যান্য সবগুলো দলকে আহ্বান জানাই।

আফগানিস্তান নিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিফ করবেন গুতেরেস।  গত ৩ আগস্ট ১৫ জন কাউন্সিল সদস্য একমত হয়ে ঘোষণা করেন যে তারা ইসলামী আমিরাতের পুন:স্থাপন সমর্থন করেন না।

Reneta

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের দূত ঘুলাম ইশাকজাই বলেন, আমি আজ কাউন্সিলকে বার্তা পাঠিয়েছি যে, আরও সহিংসতা রোধ করার জন্য এবং একটি ক্রান্তিকালীন সরকারে সুশৃঙ্খল রূপান্তর নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হবে। 

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়।  সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

১৯৯০ সালে তালেবান নিয়ন্ত্রণাধীন জীবনে নারীদের পুরোপুরি বোরকা পরতে বাধ্য করা হতো, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ ছিলো এবং প্রকাশ্যে ফাঁসিসহ নৃশংস শাস্তির ব্যবস্থা ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্তোনিও গুতেরেসআফগানিস্তানজাতিসংঘতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT