চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমান ব্রিটিশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ন ০৪, মে ২০১৮
রাজনীতি
A A
তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটিশ নাগরিক হিসাবেই বসবাস করছেন ব্রিটেনে। ব্রিটেনের কোম্পানী হাউজে তারেক রহমানের দেয়া ব্যক্তিগত তথ্য বিবরণী অনুযায়ী তিনি ব্রিটিশ নাগরিক।

কোম্পানী হাউজের ওয়েবসাইটে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্ট লিমিটেড (ব্রিটিশ কোম্পানী রেজিষ্ট্রেশন নাম্বার– ০৯৬৬৫৭৫০) নামের একটি নতুন চালু হওয়া কোম্পানীর ডিরেক্টর হিসেবে তারেক রহমান নিযুক্ত হোন ২০১৫ সালের জুলাই মাসে।

তখন কোম্পানী হাউজের তথ্য অনুযায়ী তারেক রহমানের নাগরিকত্ব বলা হয়েছে বাংলাদেশী। তবে কোম্পানী হাউজের শেয়ার অন্যান্য তথ্যের একটি জায়গায় বলা হয়েছে তিনি ব্রিটিশ নাগরিক।

কোম্পানীটি চ্যারিটি ইন করপোরেট হিসাবে ছোট ব্যাবসা হিসাবে নিবন্ধিত। কোম্পানীর শেয়ারের বিষয়ে বলা হয়েছে, ১০০ শেয়ারের ৫০ শতাংশ হচ্ছে তারেক রহমানের এবং বাকি ৫০ শতাংশ হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের।

২০১৮ সালের ২১ এপ্রিলের তথ্য অনুযায়ী কোম্পানীটি মাইক্রো কোম্পানী হিসাবে ১লা আগষ্ট ২০১৬ থেকে ৩১ জুলাই ২০১৭ সালের ব্যবসা সংক্রান্ত প্রথম রিটার্ন জমা দেয়।

সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বাংলাদেশী নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলছে। তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, এমন তথ্যের সূত্র ধরেই এ বিতর্কের শুরু।

Reneta

গত ২১ এপ্রিল লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, তারেক রহমান নাগরিকত্ব বর্জন করেননি, বরং তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এমনকি প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে উকিল নোটিশ পাঠান তারেক রহমান।

এর পরিপ্রেক্ষিতে সেসময় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার একটি নথি দেখিয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন। এর মধ্যেই ব্রিটেনের কোম্পানি হাউজের নথিতে এই তথ্য আসলো।

এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের পর লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর ২০০৮ সালে জামিন পেয়ে তিনি চিকিৎসার জন্য ওই দেশে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক রহমানবিএনপিব্রিটিশলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT