চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তারেক রহমান কোনভাবেই বিএনপিকে নেতৃত্ব দিতে পারেন না’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:৪২ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
রাজনীতি
A A

সংবিধান অনুযায়ী বর্তমান অবস্থায় কোনোভাবেই তারেক রহমান বাংলাদেশের কোনো দলকে নেতৃত্ব দিতে পারেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, বিএনপিকে নেতৃত্ব দিতে হলে তাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল জানিয়েছে, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পাসপোর্ট নিয়ে আলোচনার মধ্যে ব্রিটেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার তথ্য আবারও সামনে এনেছে তার নাগরিকত্বের প্রশ্ন। নিজেকে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে ২০১৫ সালে হোয়াইট অ্যান্ড ব্লুকনসালট্যান্টস লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তারেক রহমান। কোম্পানির নথি অনুসারে ১০০ শেয়ারের ৫০ শতাংশ তারেক রহমানের, বাকি ৫০ শতাংশ তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের।

কোম্পানিটি ছোট ব্যবসা হিসেবে নিবন্ধিত হয়েছে। ব্রিটিশ সরকারের কোম্পানিস হাউসে দেওয়া ব্যক্তিগত তথ্য বিবরণীতে তারেক রহমান উল্লেখ করেছেন, তার বসবাসস্থল-ইংল্যান্ড, জাতীয়তা-ব্রিটিশ, পেশা-পরিচালক।

আইনজীবীরা বলছেন, ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে লন্ডন থেকে বিএনপিকে নেতৃত্ব দেওয়া অসাংবিধানিক।

আইনজীবীরা যখন বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত থাকার শর্ত হিসেবে তারেকের বাংলাদেশে ফিরে আসার কথা বলছেন, তখন সরকারি দল বলছে, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে, সেটা তাকে শাস্তির মুখোমুখি করার জন্য।

Reneta

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ বলছে, আদালতের রায়ে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ সাজাভোগের ৫ বছর সময় অতিবাহিত হওয়ার আগে নির্বাচন করতে পারবেন না। কয়েকটি মামলায় এখন পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড হয়েছে তারেক রহমানের।

দেখুন কাজী ইমদাদের ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin21

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT