তারেক রহমানের মামলার ভবিষ্যত নিয়ে যা জানালেন বিএনপির আইন সম্পাদক

বিএনপির আইন সম্পাদক তারেক রহমানের মামলার ভবিষ্যত নিয়ে যা জানালেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো মোকাবেলা করা হবে এবং তিনি যথাসময়েই দেশে আসার সিদ্ধান্ত নেবেন।
তারেক রহমানের দেশে ফেরা ও মামলাগুলোর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে রোববার (৬ অক্টোবর) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল একথা বলেন।
এসময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবেলা করবো। কারন, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





