চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের পদেও নির্বাচন, ইসিতে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:৩৮ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পদে নির্বাচন করার জন্য গঠনতন্ত্র সংশোধন করলো বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি এবং জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেবেন দুইদলের মহাসচিব।

ঘনিয়ে আসা ইউনিয়ন পরিষদ নির্বাচন আর সম্মেলনের প্রস্তুতি সমান তালে চলছে জানিয়ে দলের গঠনতন্ত্রের সংশোধনী খসড়া নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি।

দলের যুগ্মমহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার কমিশনের সচিবের কাছে সংশোধিত গঠনতন্ত্র তুলে দেন।

আসন্ন সম্মেলনে এবার বিএনপির চেয়ারপার্সনের পাশাপাশি দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদেও ভোটের বিধান রাখা হয়েছে।

পৌরসভা নির্বাচনে বিএনপির যুগ্মমহাসচিব প্রার্থীদের প্রত্যয়নপত্র দিলেও ইউপি নির্বাচনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ ক্ষমতা দেয়া হয়েছে।

রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপার্সন নির্বাচনের সাথে সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্বাচনও একই সাথে হবে। তার জন্য দলীয় গঠনতন্ত্রে যে সংশোধনী দরকার সেই সংশোধনী  আমরা এখানে (ইসি) দিয়ে গেলাম। বিএনপির চেয়ারপার্সন আমাদের গঠনতন্ত্রের ধারাবলেই এই সংশোধনী করতে পারেন।

Reneta

জাতীয় পার্টির পক্ষ থেকেও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে প্রার্থীর প্রত্যয়নপত্র দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ফয়সল চিশতি বলেন, চূড়ান্ত মনোনয়ন দিচ্ছেন দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ। আর ওনার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর সত্যায়িত অবস্থায় এখানে (ইসি) জমা দিয়ে গেলাম।

১৮ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত দলগুলোর মনোননীত প্রার্থীর প্রত্যয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী এবং নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসারের কার্যালয় অথবা ইসিতে জমা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT