চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেককে ফেরানো নির্ভর করে ইন্টারপোলের উপর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৪০ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের রেড নোটিশের পর দেশে ফিরিয়ে আনা যাবে কিনা তা নির্ভর করছে সংস্থাটির সঙ্গে সরকারের সর্ম্পকের ওপর।  তারেকের নামে নোটিশ জারি করার পরে এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির পরের প্রক্রিয়া হলো তারেককে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা। তবে বর্তমানে লন্ডনে বসবাস করা তারেক রহমানকে কীভাবে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সঙ্গে ইন্টারপোলের সম্পর্কের উপর।

এরআগে মামলার অন্যতম আসামী তারেক রহমানকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বাংলাদেশ পুলিশের সদরদপ্তরের একটি সূত্র জানায়, মামলার ‘ওয়ারেন্ট ইস্যু’ ইন্টারপোলকে দেওয়ার পরেই তাদের ওয়েবসাইটে ‘রেড নোটিশ’ জারির বিবৃতিটি প্রকাশিত হয়।

ইন্টারেপোলের ‘রেড নোটিশ’ জারির গুরুত্ব কতটুকু? এ বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার শহীদুল হক বলেন, এটাকে (রেড নোটিশ) আমি  একটা ‘ওয়ারেন্ট ইস্যুর’ মতোই দেখি।

দুই দেশের সরকারের মধ্যে আলোচনার করে বাংলাদেশ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবে কিনা বা যুক্তরাজ্যেই তাকে সে দেশ থেকে বের করে দিতে পারে কিনা? শহীদুল হক এমন প্রশ্নের উত্তরে জানান, সেটা নির্ভর করে ব্রিটিশ সরকারের সঙ্গে ইন্টারপোলের সম্পর্কের উপর। ইন্টারপোল যেহেতু নিজে কাউকে গ্রেপ্তার করে না, তাই ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের সম্পর্কের উপরই তারেককে দেশে ফেরানো বা বের করে দেয়ার বিষয়টি নির্ভর করছে।

Reneta

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় ৫২ জন আসামীর মধ্যে তারেক রহমানসহ  ১৯ জনই পলাতক। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকশ আওয়ামী লীগ নেতা-কর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারপোলতারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT