চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের জয়ধ্বনিতে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

তারুণ্যের জয়ধ্বনি পালিত হলো নিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী। হৃদয়ে বাংলাদেশকে ধারণ ১৮ বছরে পদার্পণ করলো চ্যানেল আই। আগামী প্রজন্ম তথা তারুণ্যের জয়গানকে সামনে এগিয়ে নিতে এবারের প্রতিপাদ্য ছিল ‘আঠারোয় জয়ধ্বনি’। দিনটি ঘিরে জেলায় জেলায়ও চলেছে উৎসব।

হৃদয়ে-চেতনায় বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই পরিবার। আঠারো বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই অনলাইন তৈরি করেছে ছোট একটি ভিডিও প্রতিবেদন। এতে দেশের অতি চেনা এই গণমাধ্যম পরিবারের ভেতরের কর্মচাঞ্চল্য ফুটিয়ে তোলা হয়েছে।

চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বানী দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বানীতে রাষ্ট্রপতি বলেন, ‘চ্যানেল আই’ প্রতিষ্ঠার পর থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করছে। বিশেষ করে কৃষি উন্নয়ন তথা গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রায় ‘চ্যানেল আই’-এর প্রচেষ্টা প্রশংসনীয়। দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির বিকাশে ‘চ্যানেল আই’ অগ্রপথিকের ভূমিকা পালন করবে এটাই সবার প্রত্যাশা। আমি ‘চ্যানেল আই-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

প্রধানমন্ত্রী বলেন,“আমি আশা করি, চ্যানেল আই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রাখবে এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে।”

জন্মদিন উদযাপনে চ্যানেল আই প্রাঙ্গণ মুখর ছিল বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেদের পদচারণায়। লাল সবুজের বীজ বোনার যে চেতনাকে ধারণ করে এতোটা পথ পাড়ি দিয়েছে চ্যানেল আই, সেই পুরো পথ জুড়েই চ্যানেল আই পাশে পেয়েছে শিল্পীসমাজ থেকে শুরু করে বিশিষ্টজনেদের।

এই শুভক্ষণে চ্যানেল আই পরিবারের সঙ্গে শরীক হোন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। চ্যানেল আইয়ের এই গর্বের দিনে তারাও উচ্ছ্বসিত।

Reneta

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা চ্যানেল আইয়ের উদ্যোক্তা সকলেই স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধে বিশ্বাসী। এই স্বাধীনতা চেতনা ও মূল্যবোধ ধারণ করে হৃদয়ে বাংলাদেশ প্রিয় স্লোগানটি নিয়ে চ্যানেল আই আগামীদিনগুলো এগিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা। সাবেক চিফ হুইপ আব্দুর শহীদ বলেন, চ্যানেল আই মিডিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাবেক প্রেস সচিব আবুল কামাল আজাদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার লক্ষ্যে অসম্প্রদায়িক শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভূমিকা তার সহায়ক শক্তি হিসেবে কাজ করছে চ্যানেল আই। প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, চ্যানেল আইয়ের যে স্লোগান হৃদয়ে বাংলাদেশ। চ্যানেল বাংলাদেশের পক্ষে কাজ করছে।

দেশের উন্নয়নে প্রথম সারি থেকেই নেতৃত্ব চ্যানেল আই-এর, এমন মন্তব্য করে রাজনীতিবিদরা আশা করেন অন্য গণমাধ্যমগুলোর কাছেও চ্যানেল আই অনুসরনীয়। গণতন্ত্র বিকাশে চ্যানেল আইয়ের এমন ভূমিকাই দেখতে চান তারা। তাদের প্রত্যাশা এভাবেই যুগের পর যুগ মানুষের হৃদয়ে থাকবে চ্যানেল আই।

১৮বছরে পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা জানান র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। আলাদা শুভেচ্ছা বার্তায় দেশের প্রথম ডিজিটাল চ্যানেল-চ্যানেল আই এর সাফল্য কামনা করেন তারা।

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন, চ্যানেল আই। আগামী প্রজন্ম তথা তারুণ্যের জয়গানকে সামনে এগিয়ে নিতেই এবারের প্রতিপাদ্য ‘আঠারোয় জয়ধ্বনি’। নানা আয়োজনে পালিত হয়েছে লাল-সবুজের বীজ বুনে যাওয়া চ্যানেল আইয়ের জন্মদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যালেন আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT