চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের জোয়ারে আরেক ১৭ বর্ষীকে টানছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক ফুটবলার টানা নিয়ে বার্সেলোনা এখন মহাব্যস্ত। শীতে জাভি হার্নান্দেজের দ্বিতীয় সাইনিং হওয়ার দৌড়ে এগিয়ে আরেক টিনেজার। তিনি ১৭ বছর বয়সী জার্মান উইঙ্গার ফ্যাবিও ব্লাঙ্কো গোমেজ। কদিন আগে ২১ বর্ষী স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেসকে ন্যু ক্যাম্পে এনেছে কাতালানরা।

জার্মান ক্লাব এইনরিখট ফ্রাঙ্কফুর্ট থেকে কদিনের মধ্যেই ব্লাঙ্কোকে ন্যু ক্যাম্পে আনার জন্য তোড়জোড় করছে কাতালানরা। দীর্ঘদিন তার উপর বিশেষ নজর রেখেছিলেন জাভি।

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে জার্মানিতে যাওয়ার আগেই বার্সার সুনজরে পড়েন ব্লাঙ্কো। ১৭বর্ষী তরুণের সাথে সামান্য অর্থেই আড়াই বছরের চুক্তিতে যেতে সমঝোতায় পৌঁছেছে বার্সা।

ঠিক কত টাকায় ব্লাঙ্কোকে টানছে বার্সা তা উল্লেখ্য করা হয়নি। আপাতত তাকে সার্জি বারজুয়ানের বি দলে খেলাবেন জাভি। যেখানে খেলে ধার বাড়িয়ে যুক্ত করবেন মূল দলে।

তরুণদের জন্য বার্সার একাডেমি লা মাসিয়া রয়েছে। যেখান থেকেও ফুটবলার টানছে কাতালানরা। নেইমার চলে যাওয়ার পর তাড়া কাড়িকাড়ি অর্থ খরচ করেছে খেলোয়াড় কিনতে। ফিলিপে কৌতিনহো, অ্যান্টনে গ্রিজম্যান ও উসমানে ডেম্বেলের মতো বড় নাম দলে এনেছে। এবার তরুণদের পেছনে অর্থ খরচ করতে চায় বার্সা।

বার্সার অনেক তরুণই এরমধ্যে জাত চেনাতে শুরু করেছেন জাভির অধীনে। ২২ বর্ষী রিকি পুইগ, ১৯ বর্ষী আনসু ফাতি, ২২ বর্ষী অস্কার মিনগুয়েজা, ১৮ বর্ষী ইলাইক্স মোরিবা তো আছেনই।

Reneta

কদিন আগেই নতুন ছয় তরুণকে দলে টেনেছে কাতালান ক্লাবটি। ২২ বর্ষী রোনাল্ড আরাউজো, ১৯ বর্ষী পেদ্রি, ২০ বর্ষী কনরাড ডে লা ফুয়েন্তে, ২২ বর্ষী ফ্রান্সিসকো ট্রিনকাও, ২১ বর্ষী সের্জিনো দেস্টও আলো কাড়তে শুরু করেছেন। তাদের সাথে পথচলা হবে ব্লাঙ্কোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিজার্মানিফ্রাঙ্কফুর্টবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT