‘তারুণ্যই রুখতে পারে উগ্রবাদ’। সম্প্রতি এই স্লোগানকে নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন।
গেল শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কর্মশালার প্রথম পর্বে সভাপতিত্ব করেন দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান।
এতে বক্তব্য রাখেন ডিএমপির উপ পুলিশ কমিশনার (কাউন্টার এন্ড টেরোরিজম) মনিরুল ইসলাম পিপিএম বিপিএম,কপিরাইট আইন এর যুগ্ম সচিব জাফর রেজা, ডিএমপির সিটিটিসি কমিশনার ইলিয়াস শরিফ পিপিএম বিপিএম, ডিএমপির কাউন্টার টেরোরিজম শাখার এসপি মাহফুজুল ইসলাম, এডিসি নাজমুল ইসলাম বিপিএম, ডিএসপি ফাউন্ডেশনের সহ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম,উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েছ প্রমুখ।
দ্বিতীয় পর্বে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও ডিএসপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদুল আলম সাচ্চুর পরিচালনায় ও খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ মাহমুদ, এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও রবীন্দ্র গবেষক আতাউর রহমান, মাদকদ্রব্য নিন্ত্রয়ণ অধিদপ্তরের উপ পরিচালক মুকুল চাকমা, বিশিষ্ট নাট্যকার অধ্যাপক আরিফ হায়দার, দেশটিভির প্রধান বার্তা সম্পাদক সুকান্ত গুপ্ত, রুবেল সংকর, উৎসর্গ ফাউন্ডেশনের মুখপাত্র শাহরিয়ার পান্না সহ ৬৪ জেলার ডিএসবি এবং উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।







