চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যই দেশের সম্পদ: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৪১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
রাজনীতি
A A
সম্পদ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলেছি তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি। তারুণ্যই একটি সম্পদ। একটি দেশের উন্নয়নের জন্য তারুণ্যের চাইতে বড় আর কোন সম্পদ হতে পারে না। এই তারুণ্যকেই আমরা দেশের জন্য কাজে লাগাতে চাই।

বাংলাদেশ স্কাউট কর্তৃক টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে তুলেছি। আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, আইসিটি, পদ্মা সেতু, রাস্তাঘাটসহ অর্থনীতির বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। যার সবই দৃশ্যমান। আমরা উন্নয়নের পথকে আরো সুগম করে সমৃদ্ধশালী হতে চাই।

পরে টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউট ঘোষণা করায় সকল স্কাউটদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানের অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, দুর্নীতি দমন কমিশন ও প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এবং জেলার সকল স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্কাউট সদস্যদের পরিবেশনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রীসম্পদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT