সঞ্জয় দত্ত ও মান্যতা দত্ত দম্পতির যমজ সন্তান শরণ ও ইকরার নতুন বন্ধু কাজল ও অজয় দেবগনের ছেলে ইয়ুগ। তারা তিনজন এখন খুব ভালো বন্ধু। শিল্পের জন্য সুস্থ সর্ম্পক দরকার হয় আর সেই বার্তাটি হয়তো তাদের বাবা-মায়ের মতো অনুসরণ করছেন।
এই অনবদ্য বন্ধুত্বের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং ছবিগুলো ক্যাপশন হিসেবে মান্যতা দত্ত লিখেছেন, ছোট্ট শরণ, ইকরার ইয়ুগের সঙ্গে খেলা করে। অব্যশ একটি ছবিতে দেখা যাচ্ছে, বাচ্চাদের দুষ্টু-মিষ্টি খেলা দারুণ ভাবে উপভোগ করছেন।







