চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাও হাঁটবেন কানের লাল গালিচায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০২২
বিনোদন
A A

বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। বরাবরই বাহারি পোশাকে রেড কাপের্ট মাতিয়ে থাকেন বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রির তারকারাও। বলিউড থেকেও বিগত কয়েক বছর ধরে নিয়মিত লাল গালিচায় হাঁটছেন তারকারা।

দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, হিনা খান, পূজা হেগড়ে, সোনম কাপুরের মতো তারকারা জমকালো পোশাকে রেড কাপের্ট মাতিয়েছেন। প্রতি আসরে বলিউডপ্রেমীদের বিশেষ নজর থাকে তাদের দিকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

এবারের আসরেও একটু বেশি নজর থাকবে বলিউডের দিকে! কেননা, এবার কান কতৃ‌র্পক্ষ বিশেষ সম্মানিত করছে ভারতকে। এবারে উৎসবে সেরা পুরস্কার ‘স্বর্ণ পাম’ নির্বাচনে বিচারকের চেয়ারে থাকছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন!

এছাড়া এবার রেড কার্পেট মাতাবেন অভিনেতা ও প্রযোজক আর মাধবন, সংগীত পরিচালক এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, অভিনেত্রী পূজা হেগড়ে, নয়নতারার মতো তারকারা। তাই বরাবরের মতো এবারও সবাই অপেক্ষায় আছেন নজরকারা পোশাকে প্রিয় তারকাকে রেড কার্পেটে দেখার-

দীপিকা পাডুকোন
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। নয় সদস্যের বিচারকমণ্ডলিতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্যের একজন হিসেবে দেখা যাবে দীপিকাকে।

ঐশ্বরিয়া রাই বচ্চন
কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার ঝড় তোলা নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতি কান উৎসবেই তাকে দেখা যায় নজরকাড়া সব ফ্যাশনেবল পোষাকে। আশা করা যায়, এবারও তার ব্যতিক্রম হবে না।

হিনা খান
২০১৯ সালে প্রথমবারের মত কানে আত্মপ্রকাশ করেছিলেন হিনা খান। এরপর গেল দুই বছর করোনার কারণে ভার্চুয়ালি কান ফিল্ম ফেস্টিভ্যাল সম্পন্ন হওয়ায় গেল দুই বছর আর দেখা মেলেনি তার। তবে এবছর কানের রেড কার্পেট মাতাবেন হিনা। এছাড়াও ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তার আসন্ন চলচ্চিত্র ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’-এর পোস্টার উন্মোচনকে করবেন তিনি।

নয়নতারা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা এই বছর কানে অভিষেক করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে, তিনি চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

পূজা হেগড়ে
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে, অভিনেত্রী পূজা হেগড়েও এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় হাঁটবেন।

অদিতি রাও হায়দারি
অভিনেত্রী অদিতি রাও হায়দারি এই বছর কানে আত্মপ্রকাশ করবেন। তিনি বলেছেন, ‘আমি একজন শিল্পী হিসাবে, সিনেমা উদযাপন করে এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের অংশ হওয়ায় সত্যিই আনন্দিত’।

Reneta

তামান্না ভাটিয়া
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াও এই বছর কানে রেড কার্পেটে হাঁটবেন। তিনি তেলেগু এবং তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় নাম।

হেলি শাহ
ছোট পর্দার অভিনেত্রী হেলি শাহ, ‘স্বরাগিনী’ এবং ‘ইশক মে মারজাওয়ান ২’-এর মতো টিভি শোতে তার ভূমিকার জন্য সুপরিচিত। এই বছর কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করবেন এই অভিনেত্রী। এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘কেয়া পালট’ শিরোনামের তার প্রথম ফিচার ফিল্মটির পোস্টার উন্মোচন করতেই তিনি পাড়ি জমাচ্ছেন কানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদিতি রাও হায়দারিঐশ্বরিয়া রাই বচ্চনতামান্না ভাটিয়াদীপিকা পাড়ুকোননয়নতারাপূজা হেগড়েরেড কার্পেটলিড বিনোদনহিনা খানহেলি শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT