বিনোদন

তারকা ঝলমলে ইফতার পার্টিতে শাবনূর

তারকা ঝলমলে ইফতার পার্টিতে শাবনূর

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন রূপালি জগতের সুপারহিট নায়িকা শাবনূর। ২০১১ সালে প্রবাসী অনিককে বিয়ে করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। মাঝে মধ্যে দেশে আসলেও বর্তমানে কোনো সিনেমায় অভিনয় করছেন না তিনি। অনেকদিন পর ‘তোমাকে চাই’ খ্যাত শাবনূর’র দেখা মিললো ঢালিউড তারকাদের এক ইফতার পার্টিতে।

রোববার বিএফডিসি দু’ নম্বর ফ্লোরে হয়ে গেলো চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার পার্টি। আর সেখানে উপস্থিত ছিলেন শাবনূর। পুরনো কাছের বন্ধুদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যই ইফতারে যোগ দেন তিনি। এছাড়া শাকিব খান, ওমর সানি, অমিত হাসান, মৌসুমী, পপি, বিপাশা, পরি মনি, জায়েদ খান, নিরবসহ ঢালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন ইফতার পার্টিতে। তবে সবার মধ্যমনি ছিলেন চিত্রনায়িকা শাবনূর।

ইফতার পার্টিতে কিং খান শাকিব খান এবং নায়ক জাহেদ খান।

সুপারহিট নায়িকা শাবনূরের সঙ্গে বর্তমান সময়ের নায়িকা বিপাশা’র সেলফি।

নায়ক ওমর সানি,  নায়িকা মৌসুমী ও পপি এক টেবিলে ইফতার আয়োজন।

বিষয়:ঢালিউডশাকিব খানশাবনূর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…