বিনোদন

তারকাবহুল ‘কাফফারা’, দুর্ঘটনায় নিহত আশার শেষ কাজ

কাফফারা সিনেমার পোস্টার যেখানে প্রধান চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাফফারা সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্রের মুখাবয়ব এবং সিনেমার শিরোনাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজনে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিবারের মতো এবারও তারকাবহুল নতুন নাটক, টেলিছবি ও চলচ্চিত্র প্রচার করছে চ্যানেল আই।

তারই ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হয়েছে তারকাবহুল টেলিফিল্ম ‘কাফফারা’।

টেলিছবি টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। সেখানেও পছন্দ করছেন দর্শক।

আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি নির্মাণ করেছেন রুমান রুনি। টেলিফিল্মটিতে অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলুকে ভিন্ন লুক ও চরিত্রে দেখা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আনিসুর রহমান মিলন।

তবে এই নাটকটি বিশেষ একটি কারণে সবার কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী আশা চৌধুরীর জীবনের শেষ কাজ ছিল এটি।

নাটকটিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, শবনম পারভীন, হারুন রশীদ, আইনুন নাহার, হিন্দোল রয়, ফারদিন প্রমুখ।

বিষয়:আশা চৌধুরী টেলিফিল্ম নাক নাটক ফারদিন বড়দা মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…