বিনোদন

তারকাদের ভোটযুদ্ধ, বিজেপি পন্থিদের ভরাডুবি

বাংলাদেশের টেলিভিশন তারকাদের ভোটযুদ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন টেলিভিশন তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি, যা নির্বাচনী পরিস্থিতি ও ভোটযুদ্ধের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার (৯ ফেব্রুয়ারি) টলিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আর্টিস্ট ফোরামের নির্বাচন। যেখানে এবারের ভোটযুদ্ধে জয়ী হয়েছেন তৃণমূল ও বাম মনোভাবাপন্ন শিল্পীরা। আর ভরাডুবি হয়েছে বিজেপি ঘনিষ্ঠদের।

এবারের কার্যকরী সভাপতি পদে জয়ী হয়েছেন শঙ্কর চক্রবর্তী। সহ সভাপতি পদে জিতেছেন জিৎ, সোহম ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায়। সহকারী সম্পাদক পদে জয়লাভ করেছেন দেবদূত ঘোষ ও রাণা মিত্র এবং কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন কুশল চক্রবর্তী, সোনালি চৌধুরী, জুন মালিয়া, সাগ্নিক চট্টোপাধ্যায় ও দিগন্ত বাগচী।

টানা দু’বছর ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর কার্যকরী সভাপতি পদের দায়িত্বে থাকার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইস্তফা প্রদানই ছিল এই ভোট অনুষ্ঠিত হওয়ার মূল কারণ।

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৬৪৫ জন। তবে ভোট পড়েছে ১ হাজার ৮৯৬টি।

বিষয়:জিৎ জুন মালিয়া টলিউড দেবদূত ঘোষ পরাণ বন্দ্যোপাধ্যায় শঙ্কর চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…