এবছর ভালোবাসায় যতোটুকু না জড়িয়েছেন তারকারা ততো বেশি ভেঙ্গেছেন তাদের দীর্ঘ দিনের সংসার জীবন। বলিউড থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত ছিল বিচ্ছেদের সুর। দীর্ঘদিনের সংসার জীবন থেকে মুক্ত হয়ে অনেকেই আবার নতুন সঙ্গী খুুঁজে নিয়েছেন। অনেকেই আবার নিজেদের মতো করেই নতুন করে জীবন সাজিয়েছেন।
আরবাজ খান-মালাইকা আরোরা খান: দীর্ঘ ১৭ বছরের বছরের সংসার জীবনের ইতি টানলেন আরবাজ খান ও মালাইকা আরোরা খান। বহুদিন ধরে বলি অন্দরে জোর গুঞ্জন চলেছিলো এ দম্পতির বিচ্ছেদের খবর। বিষয় নিয়ে তারা মুখ না খুললেও সম্পর্কটি রক্ষা করতে একাধিক বার সালমান খান, ও আরোরার পরিবারের চেষ্টা মিডিয়ায় ধরা পড়েছে। সবশেষ সব চেষ্টা বৃথা করে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে নিজেদের বিচ্ছেদের খবরটি জানিয়েছেন মালাইকা ও আরবাজ।
দুই ছেলের মা মালাইকা সম্পক ভাঙ্গার পেছনে অবশ্য আরবাজের আর্থিক সমস্যা ও ক্যারিয়ারের ভরাডুবিকে দায়ী করলেন। তবে মিডিয়া বলছে অন্যকথা, মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আবার কোনও মহল বলেছেন, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক রয়েছেন আইটেম খ্যাত এ অভিনেত্রীর। তবে কোনো সম্পর্ক ভাঙ্গলো এ বিষয় নিয়ে কথা বলেননি সালমান খানের বড় ভাই আরবাজ খান।
কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর: ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে গ্লামারকন্যা কারিশমা কাপুর অবশ্য পাচঁবছর ধরে আলাদা থাকছেন। আনুষ্ঠিকভাবে ডিভোর্স দেয়ার কিছু ঝামেলায় থাকায় দীর্ঘদিন বাবা-মায়ের সঙ্গে দুই মেয়েকে কারিশমা সেখানেই থাকেন। তবে কিছুদিন আগে আনুষ্ঠিকভাবে ডিভোর্স সম্পন্ন করেছেন কারিশমা ও সঞ্জয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঠিক ভালোভাবে সংসার জীবনটি গুছিয়ে নিতে পারেননি একসময়ের হার্টথ্রব এ নায়িকা। শারিরীকভাবে ও মানসিক নির্যাতন ছাড়াও একাধিক মেয়েদের সঙ্গে সম্পর্ক থাকায় সঞ্জয়কে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছেন কারিশমা।
সোহানা সাবা-মুরাদ পারভেজ: ‘বৃহন্নলা খ্যাত’ অভিনেত্রী সোহানা সাবা ও এ ছবির নির্মাতা মুরাদ পারভেজ একি ছাদের নিচে থাকছেন না। আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ না হলে সাবা-মুরাদের পথচলা এখন ভিন্ন। ২০১০ সালে বিয়ে হওয়া এ দম্পতির ঘরে রয়েছে ফুটফুটে একটি ছেলে সন্তান। নির্মাতা মুরাদ বিচ্ছেদ নিয়ে কোনো কথা না বললেও সাবা বলেছেন, গত ২৭ সেপ্টম্বর থেকে আমরা আলাদাভাবে বসবাস করছি। কারণ আমাদের পরস্পরের মধ্যে মতের অমিল রয়েছে। আমরা বোঝাপড়া করে ঠিক করেছি, একসাথে আর নয়। পারস্পরিক বোঝাপড়ায় আমাদের বিচ্ছেদ হয়েছে। এজন্য আইনী পদক্ষেপ নিয়েছি। মুরাদের জাতীয় পুরস্কার নিয়ে বির্তক ক্যারিয়ারের ধস থেকে সাবা সড়ে গেছেন বলে অনেকেই ধারণা করছেন।
ফারহার আকতার-অধুনা: এবছর রীতিমতো বলিউড ইন্ডাস্ট্রিকে অবাক করে দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন অভিনেতা, গায়ক ও লেখক ফারহান আকতার ও অধুনা। দুই মেয়ের বাবা ফারহান নিজেই তাদের বিবাহ বিচ্ছেদের খবর মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানান। ফারহানের চেয়ে ছয় বছরের ছোট অধুনা এক কো-স্টারের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার থাকার কারণে দীর্ঘ সংসার জীবনের ইতি টেনেছেন এ দম্পতি।
নাদিয়া-শিমুল: ২০১৫ সালে জনপ্রিয় দম্পতি নাদিয়া আহমেদ ও শিমুল আহমেদের বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর হঠাৎ করেই সংসার জীবনের ইতি টানেন এ দম্পতি। তবে কি কারণে তাদের এ বিচ্ছেদ সে সম্পর্কে কেউও মুখ খুলেননি। বিচ্ছেদের পর শিমুল পুনরায় সংসার জীবন শুরু না করলেও নাদিয়া অভিনেতা নাইম আহমেদকে বিয়ে করেন ২০১৬ সালে ১৫ জানুয়ারি।
করণ সিং-জেনেফা: জনপ্রিয় সিরিয়াল জুটি করণ সিং গ্রোভার ও জেনেফা আনুষ্ঠানিকভাবে সংসার জীবনের ইতি টেনেছেন এ বছর। ‘অ্যালন’ ছবি দিয়ে বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান করণ। এরপর ঠিক ভালো যাচ্ছিলো না করণ-জেনেফার সংসার।
সে কারণেই সংসার জীবন থেকে নিজেকে মুক্ত করলেন করণ। জেনেফার কাছ থেকে ডিভোর্স পেপারটি হাতে পাওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের আনন্দের কথা জানান করণ।






