ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের তামিল নাড়ুতে ভয়াবহ বন্যায় গত ৫ দিনে কমপক্ষে ৫৫জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়ই মারা গেছে ৭ জন।
আকস্মিক বন্যায় জলাবদ্ধতা দেখা দেয়ায় রাজ্যের বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ব্যহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল । বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজ্যের চেন্নাইয়ে গত রাতে প্রায় ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে চেন্নাই, কাঞ্চিপুরম ও ভেলোরিতে।
ভারী বৃষ্টিপাতের কারণে গত ৯ নভেম্বর থেকে এ পর্যন্ত তামিল নাড়ুতে ৩ দফা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।







