চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম, কোহলির সঙ্গে তুলনায় মুমিনুলের ‘আপত্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: চলতি বছর টেস্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি ছিল বিরাট কোহলির। বৃহস্পতিবার কোহলির পাশে নাম লিখিয়েছেন মুমিনুল হক। ২০১৮ সালে দুটির বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। মুমিনুল বছরের চতুর্থ সেঞ্চুরিটি পেয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলেছেন ১২০ রানের ইনিংস। তাতে এক কাতারে মুমিনুল-কোহলি!

টেস্ট ক্যারিয়ারের অষ্টম আর এক ভেন্যুতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি পাওয়ার দিন মুমিনুল ছাড়িয়ে যান তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে এক বছরে টাইগার ওপেনারের সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি ছিল। ২০১০ সালে গড়া সেঞ্চুরির সেই রেকর্ড পেছনে ফেলেছেন মুমিনুল। টাইগার বাঁহাতিকে নিয়ে আলোচনা-প্রশংসা তাই তুঙ্গে।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম-কোহলির প্রসঙ্গ এলো। তাদের সঙ্গে তুলনা করার বিষয়টিতে অবশ্য আপত্তিই জানালেন মুমিনুল, ‘তামিম ভাইয়ের সাথে তুলনা করার প্রশ্নই আসে না। তিনি আমাদের দেশের, ক্রিকেট বিশ্বের অন্য পর্যায়ের ব্যাটসম্যান। আমার কাছে মনে হয় তুলনা করা ঠিক না। আর বিরাট কোহলি তো আরও উঁচুতে। এইসব(সমান সেঞ্চুরি) নিয়ে আমি চিন্তা করি না।’

Banglabid

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ দিলে বছরটি দারুণ কাটাচ্ছেন মুমিনুল। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই করেন জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৭৬, দ্বিতীয় ইনিংসে ১০৫ রান। আগের ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে খেলেন ১৬১ রানের ইনিংস। ঢাকা থেকে পয়মন্ত ভেন্যু চট্টগ্রাম এসে আবারও সেঞ্চুরি।

ফর্ম ফিরে পাওয়া মুমিনুল বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন সাত নম্বরে। ৭ ম্যাচে ১৩ ইনিংস খেলা এ বাঁহাতির রান ৬৩২। শীর্ষে আছেন কোহলি (১০৬৩)। ১০ ম্যাচ খেলা এ ভারতীয় ব্যাট করেছেন ১৮ ইনিংস।

বছরের শেষভাগে এসে মুমিনুলের সামনে আছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংস ও সিরিজের দ্বিতীয় টেস্ট। সামনের তিন ইনিংসে কোহলিকে ছাড়ানো কঠিন হলেও দ্বিতীয় স্থানে থাকা খুব দূরের পথ নয়। ১২ টেস্টে ২২ ইনিংস খেলা ইংল্যান্ডের জো রুট দ্বিতীয় স্থানে ৮৯৫ রান নিয়ে।

Reneta

সোনাফলা বছরটা নিয়ে কী ভাবছেন মুমিনুল? ‘বছর তো এখনও শেষ হয়নি। এখনও দ্বিতীয় ইনিংস বাকি আছে, দ্বিতীয় টেস্ট বাকি আছে। ওইভাবে চিন্তা(শীর্ষে ওঠা) না করে সবসময় চিন্তা করি একটু উন্নতি করার, দলের জন্য ভালো করার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিএমইডি-ইনোভেসের সাথে গ্রামীণফোনের চুক্তি

পরবর্তী

ইভিএম ব্যবহার করলে আদালতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

পরবর্তী

ইভিএম ব্যবহার করলে আদালতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

নর্থের রান চাপায় কাঁপছে ইস্ট

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT