চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-কাশেমদের নেতৃত্বে নব্য জেএমবি’র উত্থান: মনিরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
অপরাধ
A A

নিহত জঙ্গি তামিম চৌধুরি ও গ্রেফতারকৃত আবুল কাশেমদের নেতৃত্বে বাংলাদেশে নব্য জেএমবি’র সূচনা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাত ১১ টায় সিটিটিসির ২টি টিম রাজধানীর সেনপাড়া পর্বত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একাংশের আমির মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুরকে(৬০) গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মনিরুল ইসলাম বলেন, আবুল কাশেম স্বপরিবারে অনেক আগে থেকেই পুরাতন জেএমবি’র সাথে জড়িত ছিল। সে নব্য জেএমবি’র বাংলাদেশ প্রেক্ষাপট সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে তার  মনগড়া ধর্মীয় মতবাদ প্রদান করে দলটিকে হিংস্র করে তোলে।

Banglabid

একই সঙ্গে সে ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত বেশকিছু বই লিখেছে যা নব্য জেএমবি’র প্রশিক্ষণ কার্যক্রমে বাধ্যতামূলকভাবে পাঠ্যভূক্ত ছিল। তার লেখা নামে-বেনামে বইগুলোর মধ্যে রয়েছে দাওলার আসল রুপ, জিহাদ কেন করবেন, ইসলামি বসন্ত ইত্যাদি।

২০০৯ সালে জেএমবি’র একাংশের আমির মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর সে বিদ্রোহী অংশ (নিও জেএমবি’র) আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

নব্য জেএমবি’র প্রধান তামিম চৌধুরী, মারজান, হাতকাটা মাহফুজ, উত্তরাঞ্চলীয় কমান্ডার রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীরসহ নব্য জেএমবি’র গুরুত্বপূর্ণ অনেক নেতাও তার অনুরক্ত ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নব্য জেএমবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইসলামিক জলসা’র পর নাটোরে মন্দিরের প্রতিমা ভাংচুর

পরবর্তী

সৌদি আরব থেকে বিদেশিদের রেমিটেন্স পাঠানাের হার কমছে

পরবর্তী

সৌদি আরব থেকে বিদেশিদের রেমিটেন্স পাঠানাের হার কমছে

'আমার বন্দুক দিয়াই মানুষ মারে'

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT