চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের শেষ আড্ডায় আসছেন না সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২১, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাকালে দেশ-বিদেশের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়ে তামিম ইকবালের ফেসবুক লাইভ শো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ক্রিকেটভক্তরা যখন পুরোদমে মজে গেছেন অনুষ্ঠানটির সঙ্গে, তখনই নিজেকে গুটিয়ে নিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তামিম জানিয়ে দিয়েছেন শনিবার শেষ পর্বে অতিথি থাকবেন মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম তিন পর্বে এ তিনজন আলাদা করে এসেছিলেন তামিমের লাইভ আড্ডায়। এবার সবাইকে একই ফ্রেমে একত্রিত করছেন টাইগার ওপেনার।

তামিমের ইচ্ছা ছিল সাকিব আল হাসানকেও আনার। তাহলে টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডবকে প্রথমবার কোনো অনুষ্ঠানে একসঙ্গে আড্ডা দিতে দেখা যেত। সেই পরিকল্পনা ভেস্তে গেছে সাকিব সায় না দেয়ায়।

Banglabid

বৃহস্পতিবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আড্ডা শেষ করে তামিম বলেন, ‘বলতে খারাপ লাগছে আমাদের এই অনুষ্ঠানটা শেষের দিকে। আগামী শনিবার শেষ পর্বটা হবে। আশা করি সবাই সেই শো উপভোগ করবেন। এই শো’টা আমি নিজেও খুব উপভোগ করেছি। আর একটা বিষয় এখানে পরিষ্কার করতে চাই। অনেকেই প্রশ্ন করছেন, আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সাকিব শো’তে কবে আসবে। আমি নিজেই তার সঙ্গে দশ-বারো দিন আগে যোগাযোগ করেছিলাম। আমার ইচ্ছে ছিল আমার এই শেষ শো’টা আমরা পাঁচজনে মিলে করব। কিন্তু দুর্ভাগ্য যে তার কোনো ব্যক্তিগত কারণে আমাদের সঙ্গে সেই শো’তে যোগ দিতে পারবে না। আর আমার মনে হয় এটা নিয়ে বেশি আলোচনা করারও প্রয়োজন নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমাদের সবাইকে সবার সম্মান করা উচিত।’

‘শনিবার বাকি চারজন যারা এই শো করতে রাজি হয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইচ্ছে ছিল পাঁচজন একসঙ্গে থেকে শেষ অনুষ্ঠানটা করার। কিন্তু পাঁচজন আমরা থাকতে পারছি না। তবে চারজন থেকে অবশ্যই শো’টা করব। ২৩মে ঠিক রাত সাড়ে ১০টায় আমার শেষ সেই অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনটাইগারতামিমবাংলাদেশ ক্রিকেটমাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনে উপকৃত হতে পারে বাংলাদেশ: মার্কিন কর্মকর্তা

পরবর্তী

এসএসসি ও সমমানের ফল ৩১ মে

পরবর্তী
ফাইল ছবি

এসএসসি ও সমমানের ফল ৩১ মে

ঘূর্ণিঝড় ‘আম্পান’ ঠেকিয়ে আবারও দেখিয়ে দিলো সুন্দরবন

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT